কুমারখালী
বেগম জিয়ার স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নে সাবেক তিন বারের সফল প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১১জানুয়ারী) বিকেল ৫টায় কয়া ইউনিয়ন বিএনপির নির্বাচন অফিসে এই দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বাচ্চু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মুজিবর রহমান। কয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ইমরান হোসেন ইউনুস-এর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক মালিথা।
স্মরণসভায় বক্তারা বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন ও দেশের উন্নয়নে তাঁর অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র রক্ষার আন্দোলনে এক আপসহীন নাম। আলোচনা শেষে বেগম জিয়ার রুহের মাগফেরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে কয়া ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/র.ই