শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সিরাজগঞ্জে জাতীয়তাবাদী আইনজীবীদের নির্বাচনি পদযাত্রা

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬, ৬:৩১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

সিরাজগঞ্জে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ‘লয়ারস স্ট্যান্ড ফর ধানের শীষ’ শীর্ষক নির্বাচনী পদযাত্রা কর্মসূচি পালিত হয়েছে। 

বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে জেলা আইনজীবী সমিতির কার্যালয়ের সামনে এই পদযাত্রা অনুষ্ঠিত হয়। পদযাত্রায় বক্তব্য রাখেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি, জেলা বিএনপি আইন বিষয়ক সম্পাদক ও পিপি রফিক সরকার, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক প্রার্থী এডভোকেট হুমায়ুন কবীর কর্ণেল, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম দুলাল,  জেলা বিএনপি প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এডভোকেট ইন্দ্রজিত সাহা, সদর থানা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট নাজমুল ইসলাম, এপিপি আব্দুল মালেক খান প্রমুখ। 

এসময় এডভোকেট হুমায়ুন কবীর কর্ণেল বলেন, আগামী ১২ তারিখে আমাদের সিরাজগঞ্জের ৬টি আসনে ধানের শীষের প্রার্থীদের বিপুল ভোটে বিজয়ী করতে হবে। সেই লক্ষে আমাদের কাজ করতে হবে। পি.পি এডভোকেট রফিক সরকার বলেন, ধানের শীষ প্রতীকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ও সুপ্রিম কোর্টের আইনজীবীদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে লয়ার’স স্ট্যান্ড ফর ধানের শীষ শীর্ষক নির্বাচনি এই পদযাত্রা।

 আগামী ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচনে বিপুল ভোটে সিরাজগঞ্জের ছয়টি আসনের ধানের শীষের প্রার্থীদের বিজয়ী করতে হবে। সেজন্য আমরা যারা লয়ার'র্স আছি সবাই একত্রিত হয়ে প্রচার প্রচারণা করতে হবে। সবার কাছে গিয়ে ভোটের প্রার্থনা করতে হবে। যেভাবে কাজ করলে আমাদের সিরাজগঞ্জে ছয়টি আসনের ধানের শীষের প্রার্থীদের বিপুল ভোটে বিজয়ী হবে। সেই লক্ষে আমাদের লয়ার'র্সদের কাজ করতে হবে।

বক্তব্য শেষে আদালত চত্বরে ধানের শীষ প্রতীকের পক্ষে মিছিল অনুষ্ঠিত হয়। 

ভোরের আকাশ/র.ই


 

 

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামহুমায়ুন কবীর কর্ণেল

শেয়ার করুন: