শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার নির্বাচন, সভাপতি হেলালী সম্পাদক জাফর

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ : ১৪ জুন ২০২৫, ৭:১৩ অপরাহ্ন

শেয়ার করুন:
হেলালী-মাহবুব-জাফর প্যানেলের সব প্রার্থী বিজয়ী
হেলালী-মাহবুব-জাফর প্যানেলের সব প্রার্থী বিজয়ী

ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে বহুল প্রতিক্ষীত সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার-জেইউসি'র দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে পেশাদার সাংবাদিকদের প্যানেল হেলালী-মাহবুব-জাফর প্যানেলের সব প্রার্থী বিজয়ী হয়েছে।  

নির্বাচন কমিশনের দেয়া তথ্য মতে, ৫৩ ভোটের মধ্যে ২৯ ভোট কাস্ট হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক দিনকাল এর স্টাফ রিপোর্টার নুরুল ইসলাম হেলালী, সহ-সভাপতি দৈনিক কালবেলার জেলা প্রতিনিধি এম আর মাহবুব, সাধারণ সম্পাদক দৈনিক রুপালী সৈকত পত্রিকার বার্তা সম্পাদক এস এম জাফর, যুগ্ম-সম্পাদক দৈনিক বণিক বার্তার জেলা প্রতিনিধি ছৈয়দ আলম, কোষাধ্যক্ষ এনটিভির স্টাফ রিপোর্টার ইকরাম চৌধুরী টিপু, সাংগঠনিক সম্পাদক দৈনিক আজাদীর জেলা প্রতিনিধি শাহেদ মিজান, প্রচার ও প্রকাশনা সম্পাদক দৈনিক কক্সবাজারের স্টাফ রিপোর্টার বেদারুল আলম, সদস্য দৈনিক ইনকিলাবের বিশেষ সংবাদদাতা শামসুল হক শারেক ও দৈনিক সংবাদ এর স্টাফ রিপোর্টার এম, জসিম উদ্দিন ছিদ্দিকী সদস্য নির্বাচিত হয়েছেন।

অন্যদিকে আশেক-হাসিম-আনছার প্যানেলের ৭জন প্রার্থী একটি করে এবং সহ-সভাপতি প্রার্থী মোহাম্মদ হাসিম ২ ভোট ও  যুগ্ম সম্পাদক প্রার্থী হুমায়ুন সিকদার ৩ ভোট পেয়েছেন।  

১৪ জুন (শনিবার) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত কক্সবাজার প্রেসক্লাবের হল রুমে একটানা ভোটার গণ তাদের পছন্দের প্রার্থীদের ভোট প্রদান করেন।

নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান কক্সবাজার প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য এস এম আমিনুল হক চৌধুরী জানান, দীর্ঘ প্রতিক্ষার পর সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার (জেইউসি) এর নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৫৩ ভোটারদের মধ্যে ২৯ জন ভোটার তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করেন। 

ভোটগ্রহণে দায়িত্ব পালন করেন নির্বাচন কমিশনের অপর দুই সদস্য মাহবুবর রহমান ও এএইচ সেলিম উল্লাহ। 

নির্বাচন কমিশন সদস্য মাহবুবর রহমান বলেন, সাংবাদিকদের সর্বোচ্চ সংগঠন সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার এর এই নির্বাচন বহু কাঠখড় পুড়িয়েছে। তাই এই নির্বাচন নিয়ে সাংবাদিক মহল ছাড়াও সচেতন মহলের ব্যাপক আগ্রহ ছিলো। এ কারণে ভোটগ্রহণে কঠোর নিরাপত্তা জোরদার করা। মোতায়েন করা পুলিশ ফোর্স। প্রেসক্লাব আঙিনায় স্থাপন করা হয় সিসি ক্যামেরা।

ভোরের আকাশ/আজাসা

কক্সবাজারসাংবাদিক ইউনিয়ন

শেয়ার করুন: