শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কালীগঞ্জে রান্নাঘরের মেঝের নিচে ২০ কেজি গাঁজা উদ্ধার, নারী আটক

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ : ২৭ মার্চ ২০২৬, ৮:৩৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- সংগৃহীত
ছবি- সংগৃহীত

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের মধ্য খলাপাড়া গ্রামে অভিযান চালিয়ে রান্নাঘরের মেঝের নিচে লুকিয়ে রাখা ২০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ফাতেমা আক্তার মিতু (৩২) নামেন এক নারী মাদক কারবারিকে আটক করা হয়েছে।

শুক্রবার (২৭ মার্চ) বিকেল পৌনে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানা পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান। আটক ফাতেমা আক্তার মিতু উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের মধ্য খলাপাড়া গ্রামের নাহিদ দর্জির স্ত্রী।

পুলিশ সূত্রে জানা যায়, আটক ফাতেমা আক্তার মিতু তার নিজ বাড়ির রান্নাঘরের মেঝে খুঁড়ে একটি বড় প্লাস্টিকের ড্রাম পুঁতে রাখেন। ড্রামটির মুখে স্টিলের ঢাকনা বসিয়ে তার ওপর সিমেন্টের প্রলেপ দিয়ে এমনভাবে ঢেকে রাখা হয়, যাতে বাইরে থেকে বোঝার কোনো উপায় না থাকে। পরে সেই স্থানের ওপর আলুসহ বিভিন্ন কাঁচা সবজি ছড়িয়ে রেখে স্বাভাবিক পরিবেশ তৈরি করা হতো।

অভিযান চলাকালে পুলিশ রান্নাঘরের মেঝে ভেঙে ওই ড্রাম থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করে এবং ফাতেমা আক্তার মিতুকে আটক করে। কালীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. আশরাফুল ইসলাম জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এই নারী মাদক কারবারিকে আটক ও গাঁজা উদ্ধার করা হয়।

থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আটক নারী মাদক কারবারিকে আদালতে সোপর্দ করা হবে।

ভোরের আকাশ/এনউব

গাঁজা উদ্ধার

শেয়ার করুন: