শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সুনামগঞ্জে ৪০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৫, ৯:০৭ অপরাহ্ন

শেয়ার করুন:
সুনামগঞ্জে ৪০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
সুনামগঞ্জে ৪০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

সুনামগঞ্জের সুরমা নদীতে অভিযান চালিয়ে ৪০ লাখ টাকার ভারতীয় প্রসাধনীসহ চোরাচালানের বিভিন্ন পণ্য জব্দ করেছে বিজিবি। মঙ্গলবার (২২ এপ্রিল) ভোরবেলা শহরের সাহেববাড়ীঘাট এলাকায় সুরমা নদীতে একটি বিশেষ অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।

বিজিবি জানায়, সুনামগঞ্জের সীমান্তবর্তী চলতি নদী পেরিয়ে সুরমা নদী দিয়ে চোরাচালানের পণ্য নিয়ে একটি ইঞ্জিন চালিত ট্রলার যাওয়ার খবর পেয়ে বিজিবি ও টাস্কফোর্সের সদস্যরা বিভিন্ন নৌযানে তল্লাশি করে। একপর্যায়ে একটি যাত্রীবাহী ছোট ট্রলারের পাটাতনের নিচে লুকিয়ে রাখা ভারতীয় আমলা তেল, পন্ডস সাবান, ফেসিয়াল, ওয়াশ ক্রিম, বিস্কুট, গায়ের রঙ ফর্সা করার ক্রিমসহ বিভিন্ন প্রসাধনী সামগ্রীর বস্তা পাটাতনের নিচ থেকে জব্দ করা হয়। এসব পণ্যের বাজার মূল্য প্রায় ৪০ লাখ টাকা।

অভিযানে জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান হৃদয়, বিজিবির সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার মো. রফিকুল ইসলাম ও সাতজন বিজিবি সদস্য অংশগ্রহণ করেন।

বিজিবি'র সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। সুরমা নদী থেকে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানের মালামাল জব্দ করা হয়। আটককৃত পণ্য সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: