শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সিরাজগঞ্জে বিদ্যুৎ মন্ত্রী টুকু

বাংলাকে যদি আমার মায়ের ভাষায় কথা বলতে হয়, তাহলে ইনকিলাব জিন্দাবাদ চলবে না

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ৭:৫০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি-ভোরের আকাশ
ছবি-ভোরের আকাশ

বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এমপি বলেছেন, বাংলাকে যদি ধারন করতে হয়, বাংলাকে যদি আমার মায়ের ভাষা বলতে হয় তাহলে ইনকিলাব জিন্দাবাদ চলবে না। ইনকিলাব ডন্ট মাই ল্যাঙ্গুইস। ইনকিলাব মঞ্চ হয়েছে তার সাথে বাংলার সম্পর্ক নাই। আমি যে বললাম এসব কথাবার্তা, দেখা যাবে ব্যন্ড করে ফেলবে আমাকে। বলবে ভারতের দালাল, অনেক কিছু বলতে পারে। বাট। আমি বলবো। কারন এইটা বলার জন্য আমি মুক্তিযুদ্ধে গিয়েছিলাম। মরে গেলে আজ কেউ নাম নেবে না। বেঁচে আছি বলেই আজ মন্ত্রী হয়েছি। দেশকে ভালোবাসতে হলে পরিশুদ্ধ করতে হবে। তাহলে বাংলা ভাষা রক্ষা করা হবে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) বেলা ১১টায় সিরাজগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে জেলা প্রশাসন আয়োজিত শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষো আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরুস্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক মো: আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিদ্যুৎ মন্ত্রী আরো বলেন, বাংলা ভাষার যে ইতিহাস অনেক কম ভাষার ইতিহাস রয়েছে। বাংলা ভাষার মতো ইতিহাস খুব কম ভাষারই আছে। এজন্য আমি বলতে চাই, নিজেকে ভালোবাসো, নিজের দেশকে ভালোবাসো। নিজের যা সেটাকে ভালো বাসো। নিজের ভাষা, নিজের সংস্কৃতি আমাদের করতে হবে কেউ করে দিতে পারবে না।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক কামরুল ইসলাম, জেলা বিএনপির সাধারন সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, বীর মুক্তিযোদ্ধা গাজী আজিজুর রহমান দুলাল প্রমুখ।

ভোরের আকাশ/এসএইচ

সিরাজগঞ্জ

শেয়ার করুন: