শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সেনা অভিযান

কুড়িগ্রামে ট্যাপেন্টাডল ট্যাবলেট, গাঁজা, টাকাসহ আটক ১

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ৮ আগস্ট ২০২৫, ১২:৩০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

কুড়িগ্রাম সদর ও রাজারহাট উপজেলায় পৃথক অভিযানে ট্যাপেন্টাডল গ্রুপের টাপাল নামীয় ট্যাবলেট, গাঁজা, নগদ টাকাসহ মোবাইল উদ্ধার করেছে সেনাবাহিনী। এসময় এক মাদক কারবারিকে আটক করা হয়। অপর এক মাদক কারবারি সেনাবাহিনীর উপস্থিতি টের পালিয়ে যায়। 

কুড়িগ্রাম সেনা ক্যাম্প সূত্রে জানা যায়, শুক্রবার (৮ আগস্ট) ভোররাত ৪টার দিকে রংপুর অঞ্চলের ৭২ পদাতিক ব্রিগেডের অধীন ২২ বীরের একটি টহল দল ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাসহ গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রাম সদর উপজেলার কাঠালবাড়ীতে যৌথ অভিযান পরিচালনা করে। 

অভিযানে  ১২৭ পিস ট্যাপেন্টাডল গ্রুপের টাপাল নামক ট্যাবলেট, ১শ গ্রাম গাঁজা, মাদক বিক্রির নগদ ৬১হাজার ৩৪০ টাকা এবং ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এসময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে মাদক কারবারি রবিউল ইসলাম (৩০) পালিয়ে যায়। 

অন্যদিকে, বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে সেনাবাহিনীর একই টহল দল ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাসহ গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার মাদাই পাঠান পাড়া এলাকায় যৌথ  অভিযান চালায়। অভিযানে ওই এলাকা থেকে ট্যাপেন্টাডল গ্রুপের টাপাল নামীয় ট্যাবলেট ৫১ পিস ও ইনফিনিক্স ব্র্যান্ডের একটি অ্যান্ড্রয়েড মোবাইল উদ্ধারসহ মাদক কারবারি মো. মোস্তফাকে (১৯) আটক করে। 

কুড়িগ্রাম সেনা ক্যাম্পের দায়িত্বরত মেজর শাহরিয়ার আহাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। অভিযানে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। অপর এক পলাতক মাদক কারবারিকে গ্রেপ্তার করার জন্য যৌথ অভিযান চলমান। 

এ ছাড়া আগামীতে সেনাবাহিনীর মাদক ও চাঁদাবাজ বিরোধী অভিযান অব্যাহত থাকবে।  

ভোরের আকাশ/মো.আ.

সেনা অভিযানমাদকদ্রব্য উদ্ধারকুড়িগ্রাম

শেয়ার করুন: