শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দিনাজপুর প্রেসক্লাবে নির্বাচন পর্যবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

স্টাফ রিপোর্টার, দিনাজপুর

প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৬, ৭:৫৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ-পিআইবি'র উদ্যোগে দিনাজপুর প্রেসক্লাবে   নির্বাচন পর্যবেক্ষণ বিষয়ক সাংবাদিকদের  দু'দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে।

শনিবার (৩১ জানুয়ারি) সকাল ১০টায় দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে দু'দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন পিআইবি'র প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন।

উদ্বোধনি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের সভাপতি ও দৈনিক নয়াদিগন্তের দিনাজপুর প্রতিনিধি অধ্যাপক  সাদাকাত আলী খান। এ সময়  অনুষ্ঠানে স্বাগত  বক্তব্য দেন,দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের সাধারণ সম্পাদক মাহফিজুল ইসলাম রিপন। দু'দিনব্যাপি এই প্রশিক্ষণের প্রথম দিন প্রশিক্ষণ প্রদান করেন ডেইলি স্টারের সিনিয়র রিপোর্টার মো. বাহারাম খান।

প্রশিক্ষণের প্রথম দিন রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫, নির্বাচনি আইন লঙ্ঘন, গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২, গণমাধ্যমকর্মীদের দায়িত্ব ও কর্তব্য এবং সীমা, গণমাধ্যমকর্মীদের জন্য নীতিমালা ২০২৫, ভুয়া তথ্য, মিথ্যা সংবাদ,তথ্যসন্ত্রাসী,  হেট স্পিচ, গুজব, প্রোপাগান্ডা ইত্যাদি মোকাবেলার গুরুত্ব, নির্বাচনিকালিন সাংবাদিকতা,  নৈতিকতা, নির্বাচনকালে গণমাধ্যমকর্মীদের শারীরিক ও ডিজিটাল নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।

এই প্রশিক্ষণ কর্মশালায় দিনাজপুর জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার অর্ধশতাধিক গণমাধ্যমকর্মী অংশগ্রহণ করেন। 

ভোরের আকাশ/এসএইচ

 

 

 

 

 

 

দিনাজপুর প্রেসক্লাব

শেয়ার করুন: