শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

শ্রীপুরে ৮ আদিবাসী জাতিগোষ্ঠীর পাঁচ শতাধিক সদস্য বিএনপিতে যোগদান

ভ্রাম্যমাণ প্রতিনিধি

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫, ১২:৩৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

গাজীপুরের শ্রীপুরে বিএনপিতে যোগ দিয়েছেন আট আদিবাসী জাতিগোষ্ঠীর ৫ শতাধিক সদস্য।শুক্রবার (১৪ নভেম্বর) সকালে গাজীপুর জেলার শ্রীপুর পৌরসভার কেওয়াচালা গ্রামে গারোপাড়ায় চাকমা, ত্রিপুরা, বর্মন, গারো, কোচ, উড়াং, সাওতালের পাঁচ শতাধিক সদস্যকে ফুল দিয়ে বরণ করে নেন গাজীপুর-৩ সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক ডাঃ এসএম রফিকুল ইসলাম বাচ্চু। এসময় তাদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। এসময় শ্রীপুর পৌর বিএনপি’র আহ্বায়ক হুমায়ুন কবির সরকারের সভাপতিত্বে সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারীর সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ছবি: ভোরের আকাশ

আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্যে ডাঃ বাচ্চু বলেন, শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আদিবাসীদের কল্যাণে কাজ করেছেন, আগামীর রাষ্ট্রনায়ক যিনি বাংলাদেশের নেতৃত্ব দিবেন, প্রধানমন্ত্রী হবেন, আগামীর বাংলাদেশ গড়বেন সেই তারেক রহমানও আপনাদের কল্যাণে কাজ করার নিদের্শনা দিয়েছেন।

ছবি: ভোরের আকাশ

বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে দলীয় বিবেচনায় সরকারী জমিতে অনেককে বাড়ি তৈরী করে দেয়া হয়েছে, কিন্তু দেশের প্রকৃত খেটে খাওয়া মানুষ ও কোন আদিবাসীদের একটি ঘরও তৈরী করে দেয়া হয়নি। সেই আমলে দলীয় পরিচয়ে চাকরি হতো, আওয়ামীলীগ না করলে চাকুরি পাওয়া যেত না, সরকারি বাড়ি পাওয়া যেত না, কিন্তু আদিবাসীদের সরকারী জমি থেকে উচ্ছেদ করা হতো।

ছবি: ভোরের আকাশ

বক্তব্য রাখেন, হীড বাংলাদেশের নির্বাহী পরিচালক আনোয়ার হোসেন, শ্রীপুর পৌর বিএনপি’র যুগ্ন আহ্বায়ক আনোয়ার হোসেন বেপারী, বিএনপি নেতা আবুল হোসেন প্রধান, ট্রাইভেল ওয়েলফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান সাগর সাংমা, সুব্রত সাংমা, শ্রী নির্মল চন্দ্র বর্মন, রুসনি সাংমা, শ্রী অজিত চন্দ্র বর্মন, শ্রী বিনয় চন্দ্র বর্মন, শ্রী সবুজ কান্ত বর্মন, মানিক সাংমাসহ ৮টি আদিবাসী সম্প্রদায়ের নেতৃবৃন্দ।

ভোরের আকাশ/তা.কা


 

 

যোগদানশ্রীপুরবিএনপিআদিবাসী জাতিগোষ্ঠী

শেয়ার করুন: