শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

অপ-সাংবাদিকতা মোকাবেলায় সমন্বিত উদ্যোগের আহ্বান নবাগত খুলনার পুলিশ সুপারের

খুলনা প্রতিনিধি

প্রকাশ : ২৭ আগস্ট ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

 খুলনার নবাগত পুলিশ সুপার ডক্টর ওমর ফারুক বলেছেন, অনলাইনভিত্তিক ভুঁইফোড় সাংবাদিকতা ও অপ-সাংবাদিকতা শুধু খুলনার সমস্যা নয়, এটি এখন সারা দেশের একটি বড় সমস্যা। এ ধরনের অপ-সাংবাদিকতা মোকাবেলায় পুলিশ, জেলা প্রশাসন এবং সাংবাদিক কমিউনিটিকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে খুলনা পুলিশ সুপারের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

পুলিশ সুপার ডক্টর ওমর ফারুক বলেন, অপরাধ সংঘটিতকারী মানুষের সংখ্যা খুব বেশি নয়। সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা পেলে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, অপহরণ ও হত্যার মতো অপরাধ আরও কার্যকরভাবে মোকাবেলা করা সম্ভব হবে।

তিনি বলেন, জনগণ ও গণমাধ্যমের সহযোগিতা পেলে পুলিশ সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে আরও বেশি দায়িত্বশীলভাবে কাজ করতে পারবে। সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ ও সাংবাদিকদের পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন

খুলনা খাদ্য পরিবহন ঠিকাদার সমিতির কমিটি গঠন

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) আবির সিদ্দিকী শুভ্র, অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) সাইফুল ইসলামসহ পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

সভায় উপস্থিত সাংবাদিকরা খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা এবং বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে মতামত ও পরামর্শ তুলে ধরেন। নবাগত পুলিশ সুপার সাংবাদিকদের সহযোগিতা কামনা করে খুলনাকে আরও নিরাপদ ও অপরাধমুক্ত করতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

ভোরের আকাশ/ইউএম

পুলিশ সুপারখুলনা

শেয়ার করুন: