শ্রীমঙ্গল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের সমর্থনে জনসভা অনুষ্ঠিত

মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থীর সমর্থনে জনসভা অনুষ্টিত। বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ আলী সভাপতিত্বে, জাতীয়তাবাদী শ্রমিক দল শ্রীমঙ্গল উপজেলা ও পৌর শাখা, পরিবহন শ্রমিক ইউনিয়ন-১২২৩, ২৪০৩, ২৩৫৯, শ্রীমঙ্গল উপজেলা শাখার আয়োজনে (২ ফেব্রুয়ারি) শ্রীমঙ্গল রেলওয়ে মাঠে জনসভা অনুষ্টিত সভায় প্রধান অতিথি ছিলেন, জাতীয় কার্যনির্বাহী কমিটি বিএনপি সদস্য মৌলভীবাজার-৪ আসনের ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)।
বিশেষ অতিথি ছিলেন, দুরুদ আহমদ, সদস্য আহবায়ক কমিটি মৌলভীবাজার জেলা শাখা, নুরুল আলম সিদ্দিকী বাদশাহ আহমেদ কাজল,আহবায়ক (বিএনপি) শ্রীমঙ্গল উপজেলা শাখা, রফিকুল ইসলাম খাঁন রসিক, সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল মৌলভীবাজার জেলা শাখা, মো: শের আলী হেলাল বিশিষ্ট ব্যবসায়ী শ্রীমঙ্গল, আজিজুল হক সেলিম সধারন সম্পদক, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল মৌলভীবাজার জেলা শাখা প্রমুখ।
সঞ্চালনা করেন, মো: গফুর মিয়া সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল, শ্রীমঙ্গল উপজেলা শাখা।
ভোরের আকাশ/এনএস