শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সীতাকুণ্ডে মাইক্রোবাস উল্টে গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণে আহত ৪

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ : ২৮ মার্চ ২০২৬, ৫:৩২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

চট্টগ্রামের শাহ আমানত আর্šত্মজাতিক বিমানবন্দর থেকে মধ্যপ্রাচ্যের কুয়েত প্রবাসী এক যাত্রীসহ পরিবারের ৪ সদস্যদের নিয়ে ফেনী যাওয়ার পথে সীতাকুণ্ডের দক্ষিণ বাইপাসের মর্ডাণ হাসপালের সামনে একটি মাইক্রোবাস উল্টে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। 

এতে মাইক্রোবাসে থাকা ৪ যাত্রীসহ ৪ জন আহত হয়েছে। শনিবার (২৮ মার্চ) সকাল সাড়ে ১০ ঘটিকার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন সীতাকুণ্ড মডার্ণ হাসপাতালের সামনে এই দূর্ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা যায়, চৈত্রের মেঘলা আকাশের ছোঁয়ায় হঠাৎ হালকা বৃষ্টির প্রভাবে একটি অটো সিএনজিকে পাস কাটতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় মাইক্রোবাসটি। এতে বিকট শব্দে মাইক্রোবাসটির গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে আশপাশের এলাকায় প্রচন্ড আতঙ্ক ছড়িয়ে পড়ে। 

এই সময় গাড়িতে থাকা প্রবাসীসহ ৪ যাত্রী আহত হন। পরে স্বেচ্ছাসেবী সংঠনের প্রতিনিধি লোকমান হোসেন এর নেতৃত্বে স্থানীয়রা মাইক্রোবাসটি উল্টিয়ে যাত্রীদের উদ্ধার করে সীতাকুণ্ড মডার্ণ হাসপাতালে নিয়ে যায়। সেখানে আহতদের প্রাথমিক চিকিৎসা সম্পন্ন হয়। সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয় ফায়ার সার্ভিস ও সীতাকুণ্ড মডেল থানার পুলিশ। 

কুমিরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির রব্বানী জানান, মাইক্রোবাসটি চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সীতাকুণ্ড উপজেলার দক্ষিণ বাইপাস অতিক্রম করার সময় গাড়িটির একটি চাকা পাংচার হয়ে ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে পশ্চিম পাশ্বে উল্টে যায়। এতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় গাড়িতে থাকা ৪ যাত্রী আহত হন।

ভোরের আকাশ/ র.ই


 



 

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণজাকির রব্বানী

শেয়ার করুন: