শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সংস্কারের কাজ শেষে নির্বাচিত সরকার'কে ক্ষমতা হস্তান্তর করবো

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬, ৬:৩৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

ঐতিহ্যবাহী ও শতবর্ষী প্রাচীন সাতকানিয়া আদালতের অবকাঠানো কাজের উদ্বোধন অনুষ্ঠানে অন্তর্বর্তীকালীন সরকারের  ধর্ম উপদেষ্টা অধ্যাপক ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, আমরা অসংখ্য উন্নয়ন কাজ করেছি, এবং আমাদের মেয়াদকাল আর ১৫ দিন।

এই সময়ের মধ্যে আমাদের উন্নয়ন সংস্কানের যেসকল কাজ অবশিষ্ট আছে সেগুলো শেষ করবো। আগামীর সরকার ভালও হতে পারে,খারাপ ও হতে পারে।  আমরা চাই আগামীর সরকার যাতে একটি সুন্দর রাষ্ট্র পরিচালনা করুণ, যেটা জনগন তাদের কাছ থেকে চাই।

ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য আদালতের অবকাঠামো আধুনিক ও কার্যকর হওয়া অত্যন্ত জরুরি। এই ঐতিহ্যবাহী আদালত ভবনের উন্নয়ন বিচারপ্রার্থীদের সেবাকে আরও সহজ ও গতিশীল করবে।আইনের শাসন ও ন্যায়বিচার নিশ্চিত করতে সরকার বিচার বিভাগের অবকাঠামো শক্তিশালী করার ওপর গুরুত্ব দিচ্ছে।

সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে সাতকানিয়া চৌকি আদালত প্রাঙ্গনে সাতকানিয়া আইনজীবি সমিতির আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এসময় তিনি আরো বলেন, শতবর্ষী এই আদালত শুধু একটি বিচারালয় নয়, এটি এ অঞ্চলের ইতিহাস ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ। এর উন্নয়ন কাজ শেষ হলে বিচারক, আইনজীবী ও বিচারপ্রার্থীদের জন্য একটি আধুনিক ও নিরাপদ পরিবেশ নিশ্চিত হবে।

সাতকানিয়া আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট হাফিজুল ইসলাম মানিকের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন,সাতকানিয়া আদালতের অতিরিক্ত সিভিল জজ আদালত আরাফাতুল ইসলাম, সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম সিদ্দিকী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহকারী অধ্যাপক সাঈদ আহছান খালিদ, গণপূর্ত অধিদপ্তর চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলী মীর রাশেদুল করিম, সাতকানিয়া আইনজীবী সমিতি'র সভাপতি এডভোকেট মোঃ সোলাইমান, সাতকানিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুদীপ্ত রেজা জয়ন্ত, সিনিয়র সহ সভাপতি সাতকানিয়া আইনজীবী সমিতি, এড. মাহমুদুল হক চৌধুরী, এড. এ. এম, ফয়সাল,  সহ সাধারণ সম্পাদক এড. রাশেদুল ইসলাম, সাবেক সিনিয়র সহ সভাপতি এড. সুজন পালিত।

 

ভোরের আকাশ/এনএস

ক্ষমতা হস্তান্তরসংস্কারনির্বাচিত সরকার

শেয়ার করুন: