শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সিরাজগঞ্জে দাঁতের মাজনের পরিবর্তে হারপিক তৈরী, কারখানার মালিককে জরিমানা

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ১০ মার্চ ২০২৬, ৪:২৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি-ভোরের আকাশ
ছবি-ভোরের আকাশ

সিরাজগঞ্জে দাঁতের মাজন তৈরীর কারখানায় হারপিক ও মশার মারার কয়েল তৈরী করার অভিযোগে নজরুল ইসলাম নামে এক জামায়াত নেতার কারখানায় অভিযান চালিয়ে ৩ লাখ টাকা জরিমানা করেছেন টাস্কফোর্সের সদস্যরা।

সোমবার (৯ মার্চ) দুপুরে সদর উপজেলার শাহানগাছা এলাকায় জামায়াত নেতার কারখানায় অভিযান চালানো হয়। এই কারখানাটি দাঁতের মাজন, ইঁদুর ও পিঁপড়া মারার ওষুধের নামে কারখানা হলেও সেখানে হারপিক ও মশা মারার কয়েল প্রস্তুত করা হতো। কারখানার মালিক নজরুল ইসলাম সদর উপজেলার কাওয়াকোলা ইউনিয়ন জামায়াতের আমির।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হোসাইন জানান, দাঁতের মাজন, ইঁদুর ও পিঁপড়া মারার ওষুধের নামে কারখানা হলেও সেখানে হারপিক ও মশা মারার কয়েল তৈরী করা হতো। প্রস্তুতকারীর জায়গায় নজরুল ইসলামের কম্পানির নাম লেখা ছিল। এ দাঁতের মাজনে নিমের ব্যবহার থাকলেও তিনি নিম ব্যবহার করতেন না। বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া গরু ও হাঁস-মুরগির ওষুধ উৎপাদন করতেন। উৎপাদিত পণ্যগুলোতে মেয়াদ উত্তীর্ণ তারিখ লেখা ছিল না। এসব অভিযোগের কারণে কারখানার ম্যানেজারকে ৩ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে এক মাসের কারাদন্ড দেওয়া হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আরো বলেন, আগামী এক মাসের মধ্যে বিএসটিআইয়ের অনুমোদন, ল্যাব স্থাপন করতে বলা হয়েছে।

এবিষয়ে কারখানার মালিক মুচলেকা দিয়েছেন। এক মাস পরে গিয়ে আমরা দেখবো সব ঠিক আছে কি না। না হলে কারখানা সিলগালা করে দেওয়া হবে।

অভিযানে ভোক্তা অধিকার, নিরাপদ খাদ্য অধিদপ্তর, স্বাস্থ্য বিভাগের স্যানিটারি ইন্সপেক্টর ও ক্যাবের প্রতিনিধিসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/নি
 

সিরাজগঞ্জ

শেয়ার করুন: