শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মানিকগঞ্জে কালীমন্দিরে অগ্নিকাণ্ড

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ২৮ মে ২০২৫, ১১:৫৫ অপরাহ্ন

শেয়ার করুন:
মানিকগঞ্জে কালীমন্দিরে অগ্নিকাণ্ড
মানিকগঞ্জে কালীমন্দিরে অগ্নিকাণ্ড

মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের ঘোনা সদরপুর এলাকার একটি কালীমন্দিরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার ভোররাতে এ ঘটনা ঘটে। স্থানীয়দের দাবি, এটি পরিকল্পিতভাবে ঘটানো হতে পারে। ভোর পাঁচটার দিকে হাঁটতে বের হয়ে প্রথমে মন্দিরে আগুন দেখতে পান তারা। পরে আশপাশের মানুষজন ছুটে এসে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

মন্দিরসংলগ্ন বাড়ির বাসিন্দা কমলা রানী (৫৫) বলেন, ‘ফজরের আজানের পর হাঁটতে বের হই। মন্দিরে গিয়ে দেখি আগুন জ্বলছে। সবাইকে ডেকে আনি, এরপর মিলে আগুন নিভাই।’ দক্ষিণ পাশের আরেক বাসিন্দা দিলীপ কুমার দাস (৫১) বলেন, ‘ঘুমে ছিলাম। স্ত্রী ডেকে তুললে দেখি মন্দিরে আগুন। তখন গিয়ে নেভাই।’

মন্দির কমিটির সাধারণ সম্পাদক নিতাই চন্দ্র দাস জানান, ‘মন্দিরে তালা ছিল, চাবি আমার কাছেই ছিল। খবর পেয়ে এসে দেখি গেট তালাবদ্ধ, ভেতরে প্রতিমা জ্বলছে, টিনের চালা খসে পড়ছে।’

স্থানীয় ইউপি সদস্য আমজাদ হোসেন বলেন, ‘সকালবেলা হাটতে বের হয়েছিলাম। পরে খবর পেয়ে ফিরে এসে লোকজন নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি।’ তবে কিভাবে আগুন লেগেছে, সে বিষয়ে কেউ নিশ্চিত করে কিছু বলতে পারেননি।

ঘটনার পরপরই মানিকগঞ্জের পুলিশ সুপার ইয়াছমিন খাতুন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মেজবাহ উল সাবেরিন এবং সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আমান উল্লাহ ঘটনাস্থল পরিদর্শন করেন।
পুলিশ সুপার ইয়াছমিন খাতুন বলেন, ‘ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।’

ভোরের আকাশ/আজাসা

শেয়ার করুন: