শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বরগুনা জেলা শ্রমিক লীগ নেতা হালিম গ্রেপ্তার

বরগুনা প্রতিনিধি

প্রকাশ : ২১ এপ্রিল ২০২৫, ১২:১৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বরগুনা জেলা শ্রমিক লীগ নেতা হালিম গ্রেপ্তার
বরগুনা জেলা শ্রমিক লীগ নেতা হালিম গ্রেপ্তার

বরগুনা জেলা শ্রমিক লীগের সাবেক আহ্বায়ক হালিম মোল্লা (৫২) কে বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার বরগুনা সদর উপজেলার লাকুরতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা থানার ওসি দেওয়ান জগলুল হাসান। হালিম মোল্লা দক্ষিণ বরগুনার ৬নং ওয়ার্ডের মোশাররফ হোসেন মোল্লার ছেলে।

পুলিশ জানায়, তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, চাঁদাবাজি, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোট ৯টি মামলা রয়েছে। এরমধ্যে বরগুনা থানায় গত ৪ ফেব্রুয়ারি দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের মামলায় তিনি এজাহারভুক্ত আসামি।

এছাড়া, ২০২৪ সালের ৫ আগস্ট একটি চাঁদাবাজি মামলায় গ্রেপ্তারের পর জামিনে মুক্তি পান তিনি। তিনি ‘জয়বাংলা পরিষদ’ নামে একটি ডিজিটাল প্ল্যাটফর্ম গঠন, লিফলেট বিতরণ এবং শেখ হাসিনার নামে ঈদ উপহার বিতরণের মতো কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন।

ওসি দেওয়ান জগলুল হাসান বলেন, বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেপ্তার হালিম মোল্লাকে আদালতে হাজির করা হবে এবং আদালতের নির্দেশ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: