শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বরগুনায় ৮ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বরগুনা প্রতিনিধি

প্রকাশ : ২৬ মে ২০২৫, ২:২৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বরগুনায় ৮ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
বরগুনায় ৮ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বরগুনার পাথরঘাটায় কোস্ট গার্ড ও পাথরঘাটা থানা পুলিশের যৌথ অভিযানে ৮ কেজি গাঁজাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।  জব্দকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৪০ হাজার টাকা।

 রোববার (২৫ মে) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে জানান, রোববার সকালে কোস্ট গার্ড স্টেশন পাথরঘাটা ও পাথরঘাটা থানা পুলিশের যৌথ দল অভিযান পরিচালনা করে। অভিযানটি পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নের কাটাখালি বাজারসংলগ্ন এলাকায় পরিচালিত হয়। অভিযানে ৮ কেজি গাঁজা উদ্ধারসহ চারজন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে পাথরঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ বলেন, সমাজ থেকে মাদক নির্মূল করতে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। 

ভোরের আকাশ/এসআই

শেয়ার করুন: