শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কাপাসিয়ায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ : ৮ সেপ্টেম্বর ২০২৬, ৭:৪৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরের কাপাসিয়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, কাপাসিয়া কার্যালয়ের উদ্যোগে এসব কর্মসূচি আয়োজন করা হয়।

দিবসটি উপলক্ষে কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে কাপাসিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা লুৎফুন নেসা।

আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা প্রাইমারি এডুকেশন ট্রেনিং সেন্টারের ইন্সট্রাক্টর ড. এ কে এম ওবায়েদুল্লাহ, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এফ এম কামাল হোসেন, সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাকির হোসেন, কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহমুদুল হাসান, কাপাসিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহেলী নাছরীন, হরিমঞ্জুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এনামুল কবির, উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর কম্পিউটার টাইপিস্ট মাহফুজা, অফিস সহকারী তৌফিক রহমান, সহকারী শিক্ষক ফাতেমা খাতুন, আবু বকর সিদ্দিক ও ফাতেমা বেগমসহ অনেকে।

আরও পড়ুন

তেজগাঁওয়ে যুবক হত্যায় আনসারের সংশ্লিষ্টতার খবর ভিত্তিহীন

আলোচনা সভায় বক্তারা বলেন, আনুষ্ঠানিক স্কুল-কলেজের বাইরে নির্দিষ্ট জনগোষ্ঠী বা বিশেষ চাহিদা পূরণের জন্য যে পরিকল্পিত ও নমনীয় শিক্ষাব্যবস্থা পরিচালিত হয়, সেটিই উপানুষ্ঠানিক শিক্ষা। এ শিক্ষাব্যবস্থায় সময়সূচি, বয়সসীমা ও শিক্ষার পরিবেশ প্রচলিত শিক্ষাপ্রতিষ্ঠানের মতো কঠোর নয়। শিক্ষার্থীদের প্রয়োজন ও সুবিধা অনুযায়ী এর কাঠামো পরিবর্তন করা যায়।

বক্তারা আরও বলেন, ঝরে পড়া শিশু, কর্মজীবী কিশোর-কিশোরী ও নিরক্ষর বয়স্কদের মতো জনগোষ্ঠীর জন্য উপানুষ্ঠানিক শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আনুষ্ঠানিক প্রাতিষ্ঠানিক ডিগ্রির পাশাপাশি বাস্তবমুখী জ্ঞান, কর্মদক্ষতা ও জীবনমুখী শিক্ষার সুযোগ তৈরি করাই এ ব্যবস্থার অন্যতম লক্ষ্য।

প্রাপ্তবয়স্কদের সাক্ষরতা কর্মসূচির পাশাপাশি সেলাই, কম্পিউটার ও হস্তশিল্পের মতো কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণ, স্বাস্থ্য, পরিবেশ ও সামাজিক উন্নয়নবিষয়ক সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমেও উপানুষ্ঠানিক শিক্ষা পরিচালিত হয়। এর মাধ্যমে প্রাতিষ্ঠানিক শিক্ষা থেকে কোনো কারণে বঞ্চিত ব্যক্তিদের জন্য শিক্ষার দ্বিতীয় সুযোগ তৈরি হয় বলেও জানান বক্তারা।

শেয়ার করুন: