শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামে আইএসপি প্রতিষ্ঠানে হামলার প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ১৪ জুলাই ২০২৬, ১:৪৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

চট্টগ্রামে একটি ইন্টারনেট সেবাদাতা (আইএসপি) প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা, চাঁদাবাজি ও ভাঙচুরের ঘটনার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এ সময় জেলার বিভিন্ন ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের মালিক, কর্মকর্তা ও কর্মচারীরা ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মানববন্ধনে কুড়িগ্রাম জেলার সকল ইন্টারনেট সেবাদাতা (আইএসপি) প্রতিষ্ঠানের মালিক ও কর্মকর্তা-কর্মচারীদের পক্ষে বক্তব্য দেন কুড়িগ্রাম অনলাইনের সিটিও মো. জাকির হোসেন রাজু। এছাড়াও বক্তব্য রাখেন অপটিক্যাল কমিউনিকেশনের সুকুমার রায়, অরবিট ইন্টারনেটের আকাশ, আইপি ইন্টারনেটের কামরুজ্জামান এবং কুড়িগ্রাম আইএসপির মিলন কুমার সরকার প্রমুখ।

বক্তারা বলেন, গতকাল আনুমানিক দুপুর ১২টার দিকে চট্টগ্রামের চকবাজার থানার চন্দনপুরা-বাকলিয়া এক্সেস সড়কের মন মিয়াজী লেনের মরিয়ম হাইটস ভবনের তৃতীয় তলায় অবস্থিত ডিজিটাল ডটনেট (ডিডিএন) নামের একটি ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে দিবালোকে বর্বরোচিত সন্ত্রাসী হামলা, চাঁদাবাজি ও ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে সারা দেশের আইএসপি খাতের মালিক, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতা বিরাজ করছে। একই সঙ্গে দেশের ইন্টারনেট অবকাঠামোর নিরাপত্তা নিয়েও গভীর উদ্বেগ তৈরি হয়েছে।

আরও পড়ুন

তরুণ উদ্যোক্তাদের জন্য জাতীয় স্টার্টআপ প্ল্যাটফর্মের উদ্বোধন

তারা বলেন, এ ধরনের ঘটনা অব্যাহত থাকলে সারা দেশে নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা প্রদান ব্যাহত হবে। এর ফলে সরকারি-বেসরকারি বিভিন্ন খাতের কার্যক্রম ক্ষতিগ্রস্ত হবে এবং প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ার অগ্রযাত্রা বাধাগ্রস্ত হবে। পাশাপাশি দেশের অর্থনীতিও ক্ষতির মুখে পড়বে। তাই ইন্টারনেট ব্যবসা, সংশ্লিষ্ট উদ্যোক্তা, কর্মকর্তা-কর্মচারী এবং অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করা এখন সময়ের দাবি।

মানববন্ধনে অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা, সারা দেশের সকল ইন্টারনেট ব্যবসা, ব্যবসায়ী এবং কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ইন্টারনেট অবকাঠামোর ওপর হামলা প্রতিরোধে কঠোর ব্যবস্থা গ্রহণ করার দাবি জানান তারা।

ভোরের আকাশ/ইউএম

কুড়িগ্রামে মানববন্ধন

শেয়ার করুন: