শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বান্দরবানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠীর গোলাগুলি, নিহত ১

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন

শেয়ার করুন:
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

বান্দরবানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে জেএসএসের গোলাগুলির ঘটনা ঘটেছে। জেলার রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের মুরুং বাজার এলাকায় সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে একজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।

এ ব্যাপারে সোমবার রাতে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে বলেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার বিকেল ৫টার দিকে বান্দরবানের রোয়াংছড়ির মুরং বাজার এলাকায় ‘জেএসএস (মূল)’-এর সশস্ত্র দলের বিরুদ্ধে একটি সফল অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে সেনাসদস্যরা সশস্ত্র সন্ত্রাসীদের দলটিকে অবৈধভাবে চাঁদা আদায়কালে শনাক্ত করেন। এ সময় জেএসএস সদস্যরা পালানোর চেষ্টা করে। তারা সেনাবাহিনীর টহল দলের ওপর গুলিবর্ষণও করে।

সেনাবাহিনীর টহল দল পাল্টা গুলিবর্ষণ করে তাদের ধাওয়া দেয়। প্রাথমিকভাবে তারা একটি স্কুল ঘরে আশ্রয় নেওয়ার চেষ্টা করে এবং একপর্যায়ে তারা সেখান থেকে পালিয়ে যায়।

বিবৃতিতে আরও বলা হয়, অভিযানে সেনা টহল দল ঘটনাস্থল তল্লাশি চালিয়ে ইউনিফর্ম পরা হ্লামংনু মার্মা নামের একজন সশস্ত্র জেএসএস (মূল) সদস্যকে অস্ত্র ও গোলাবারুদসহ গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে। তাকে পুলিশের সহায়তায় দ্রুত বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়।

অভিযান শেষে ঘটনাস্থল থেকে একটি সাবমেশিনগান (এসএমজি), এসএমজির ১৪৩টি গুলি, পিস্তলের ১৪টি গুলি, অন্যান্য অস্ত্রের পাঁচটি গুলি, দুটি আগ্নেয়াস্ত্রের ম্যাগাজিন এবং অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

রোয়াংছড়ির তারাছা ইউনিয়নের চেয়ারম্যান উনুমং মারমা জানান, ‘তারাছা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড সাইরন পাড়ায় বিকেলে থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত সন্ত্রাসীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গোলাগুলি হয়।’

এ বিষয়ে বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার মান্না দে বলেন, ‘নিরাপত্তা বাহিনীর সঙ্গে সশস্ত্র সন্ত্রাসীদের গোলাগুলি হয়েছে।

ঘটনাস্থল থেকে একজনের লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।’ তিনি আরও বলেন, ‘এ ঘটনায় অস্ত্র উদ্ধার করা হয়েছে।’

ভোরের আকাশ/নি. ব

গোলাগুলি

শেয়ার করুন: