শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কুড়িগ্রামে স্কিল এন্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ৬:২৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

কারিগরি শিক্ষার্থীদের মেধা ও উদ্ভাবনী শক্তি বিকাশের লক্ষ্যে কুড়িগ্রামে দিনব্যাপী স্কিল এন্ড ইনোভেশন কম্পিটিশন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে কুড়িগ্রাম সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের আয়োজনে কলেজ চত্ত্বরে দিনব্যাপী এ কম্পিটিশন অনুষ্ঠিত হয়।

এতে ৪টি টেকনোলজি থেকে ১৫টি উদ্ভাবনী প্রকল্প অংশগ্রহণ করে। এ সময় প্রধান অথিতি হিসেবে কম্পিটিশনের স্টল প্রদর্শন করেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের পরিচালক (ভোকেশনাল) প্রকৌশলী মো. রেজাউল হক। পরে একটি মতবিনিময় সভায় অংশ নেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রংপুর আঞ্চলিক কার্যালয়ের আঞ্চলিক পরিদর্শক বেলায়েত হোসেন, অ্যাসেট প্রকল্পের কারিগরি শিক্ষা অধিদপ্তরের গ্রাফিক্স ডিজাইনার মো. মেহেদী হাসান, কুড়িগ্রাম সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ মো. মিজানুল হক, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, প্রশাসনিক কর্মকর্তা, কুড়িগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক খন্দকার মাহফুজার রহমান প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি কারিগরি শিক্ষা অধিদপ্তরের পরিচালক (ভোকেশনাল) প্রকৌশলী মো. রেজাউল হক কারিগরি শিক্ষার সুফল সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। তিনি বলেন, কারিগরি শিক্ষার্থীদের মেধা ও উদ্ভাবনী শক্তি বিকাশের জন্য এ ধরণের কম্পিটিশন নিয়মিত আয়োজন করতে হবে। কারিগরি শিক্ষার সুফলগুলো অভিভাবকসহ সকল স্তরে পৌঁছে দিতে হবে। এ লক্ষ্যে কাজ করার জন্য শিক্ষকদের প্রতি আহ্বান জানান তিনি।

ভোরের আকাশ/জাআ

কুড়িগ্রামস্কিল এন্ড ইনোভেশন কম্পিটিশন

শেয়ার করুন: