শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জামালপুরে স্ত্রীর মামলায় স্বামীর কারাদণ্ড

জামালপুর প্রতিনিধি

প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬, ৮:২৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

যৌতুকের জন্য স্ত্রী নির্যাতনের অভিযোগে  স্বামীকে দোষী সাব্যস্ত করে দুই বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। 

বুধবার  (২৮জানুয়ারী) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাব্যুনাল-১ এর বিচারক (জেলা ও দায়রা জজ) মুহাম্মদ আব্দুর রহিম এই রায় দেন। সেই সাথে বিজ্ঞ আদালত আসামীকে ২০
হাজার টাকা জরিমানাও করেছেন। দণ্ডিত ব্যক্তি জামালপুর সদর উপজেলার মইনপুর গ্রামের বাসিন্দা  মৃত আয়েন উদ্দিনের  ছেলে  মো. কাওসার (৪২),।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পি.পি) মো. ফজলুল হক সাংবাদিকদের জানায়, মো. কাওসার ২০১৯ সালে ২৫ বছর বয়সী জান্নাতুলকে যৌতুক নিয়ে  বিয়ে করেন। বিয়ের পর থেকে কাওসার আরও যৌতুকের জন্য  প্রায় তাকে নির্যাতন করে আসছিল। 

গত ১৭, মে, ২০২১ তারিখে কাওসার এর দাবি স্ত্রী পূরণ করতে ব্যর্থ হওয়ায়, জামালপুর শহরের কর্মস্থল কাথাকলি মার্কেটে  কানন কালার স্টুডিওতে নিয়ে সেখানে নির্মম ভাবে মারধর করেন। এ ঘটনার পর স্ত্রী জান্নাতুল জামালপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন। 

জামালপুর জেলা ও দায়রা জজ (নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১) বিজ্ঞ বিচারক মুহাম্মদ আব্দুর রহিম ৬ জন সাক্ষী এবং প্রাসঙ্গিক নথিপত্র পরীক্ষা করে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এর ১১ (গ) ধারায় দোষী সাব্যস্ত করে ২ বছরের  সশ্রম কারাদণ্ডের আদেশ দেন। সেই সাথে  আসামীকে ৭০ হাজার টাকা জরিমানাও করেন। জরিমানার টাকা ভিকটিম  প্রাপ্ত হবেন।

 সরকার পক্ষে মামলাটি পরিচালনা করেন, পি,পি এ্যাডভোকেট মো. ফজলুল হক  শুনানি করেন ।

ভোরের আকাশ/র.ই
 

যৌতুক মামলায় গ্রেফতারমো. ফজলুল হক

শেয়ার করুন: