শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মাদারীপুর হাসপাতালে দুদকের অভিযান

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশ : ১৪ মে ২০২৫, ১:০৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মাদারীপুর হাসপাতালে দুদকের অভিযান
মাদারীপুর হাসপাতালে দুদকের অভিযান

মাদারীপুর সদর হাসপাতালে দরপত্রে অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছে দুদক। মঙ্গলবার বেলা ১১টার দিকে দুদকের মাদারীপুর সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক মো.আক্তারুজ্জামানের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করেন।

দুদক কর্মকর্তারা জানিয়েছেন, চলতি অর্থ বছরে মাদারীপুর সদর হাসপাতালের ঔষধ সামগ্রী, সার্জিক্যাল যন্ত্রপাতি, লিলেন সামগ্রী, গজ-ব্যান্ডেজ-তুলা সামগ্রী, কেমিক্যাল রিজেন্ট সামগ্রী ও আসবাবপত্র সামগ্রীর ৬টি প্যাকেজের দরপত্রে মাদারীপুর সদর হাসপাতালে পাঁচ বছর কাজের অভিজ্ঞতাহীন ও বাজার মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্য দাখিলকারী ঠিকাদারী প্রতিষ্ঠানকে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের পছন্দ অনুযায়ী শুধুমাত্র একটি প্রতিষ্ঠানকে দরপত্রের সবগুলো প্যাকেজের কাজের সুপারিশ করার অভিযোগ পেয়েছে। 

সেই অভিযোগের প্রেক্ষিতে মঙ্গলবার সকালে মাদারীপুর সমন্বিত দুদক কার্যালয়ের একটি দল অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে হাসপাতাল র্কর্তৃপক্ষের কাছে দরপত্রের বিভিন্ন নথিপত্র দেখতে চায় দুদক। দুদক কর্মকর্তারা আরও জানান, হাসপাতালের দরপত্রের কাগজপত্র অনুসন্ধান করে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য দাখিল করবেন।

মাদারীপুরে সমন্বিত দুদক কার্যালয়ের সহকারী পরিচালক মো. আক্তারুজ্জামান বলেন, ‘মাদারীপুর সদর হাসপাতালের দরপত্রে অনিয়মের অভিযোগ পেয়ে আমরা অভিযানে এসেছি। হাসপাতালের দরপত্রের নথিপত্র অনুসন্ধান করে আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পরবর্তী নির্দেশনার জন্য প্রেরণ করব। উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তীতে কার্যক্রম গ্রহণ করা হবে।’

ভোরের আকাশ/আজাসা

শেয়ার করুন: