ফরিদপুর জেলা অটোরিক্সা ও অটোটেম্পো ড্রাইভার্স ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন
সভাপতি মিন্টু, সাধারণ সম্পাদক হাকিম

ফরিদপুর জেলা অটোরিক্সা ও অটোটেম্পো ড্রাইভার্স ইউনিয়নের (২০২৬-২০২৯) ত্রি-বার্ষিক নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করেছে নির্বাচন পরিচালনা কমিটি। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মিন্টু শেখ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আব্দুল হাকিম মিয়া। শুক্রবার (৩ জুলাই) গোয়ালচামটের সারদা সুন্দরী বালিকা উচ্চ বিদ্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। রাতে ভোটগ্রহণ ও গণনা শেষে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়।
ঘোষিত ফলাফলে সভাপতি পদে মোহাম্মদ মিন্টু শেখ, কার্যকরী সভাপতি পদে মোফাজ্জল শেখ, সহ-সভাপতি পদে আছির উদ্দিন মণ্ডল এবং সাধারণ সম্পাদক পদে আব্দুল হাকিম মিয়া যুগ্ম সাধারণ সম্পাদক পদে মজনু শেখ ও রিপন শেখ, যুগ্ম সম্পাদক পদে অহিদ মিয়া, সহ-সাধারণ সম্পাদক মোঃ মজনু শেখ, সাংগঠনিক সম্পাদক পদে মোহাম্মদ রাশেদ মিয়া, কোষাধ্যক্ষ পদে মোহাম্মদ লিয়াকত আলী, দপ্তর সম্পাদক পদে শেখ তোতা এবং সড়ক সম্পাদক পদে শহীদুল্লাহ বাবলু সাঈদ বেপারী, লাভলু খান লিটন মাতব্বর নির্বাচিত হন।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক আব্দুল হাকিম মিয়া শ্রমিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তাদের দেওয়া আস্থার মর্যাদা রাখতে তিনি সকলকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে ইউনিয়নের উন্নয়ন ও শ্রমিকদের কল্যাণে কাজ করবেন। অপরদিকে নবনির্বাচিত অন্যান্য নেতারাও তাদের প্রতি আস্থা রাখায় শ্রমিকদের ধন্যবাদ জানান এবং আগামী দিনে ইউনিয়নের সদস্যদের পাশে থেকে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
ভোরের আকাশ/ইউএম