খুলনায় দুর্বৃত্তের গুলিতে আহত যুবকের অবস্থা আশঙ্কাজনক
খুলনা মহানগরীতে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে রাজু নামের এক যুবক আহত হয়েছেন। শুক্রবার (২১ নভেম্বর) রাত ৯টায় লবণচরা থানাধীন মধ্য হরিণটানা আজাদ মেম্বারের বাড়ির সামনে তাকে লক্ষ্য করে গুলি করে পালিয়েছে দুর্বৃত্তরা।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ইমারজেন্সি বিভাগে ভর্তি করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে। গুলিবিদ্ধ রাজুর নামে বিভিন্ন থানায় মাদকের একাধিক মামলা রয়েছে।
এ ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ তদন্ত শুরু করেছে। লবণচরা থানার অফিসার ইনচার্জ হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম এ তথ্য নিশ্চিত করেছেন।
ভোরের আকাশ/মো.আ.