শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বিজিবি দেখে ডায়ামন্ডের গহনা ফেলে পালালো চোরাকারবারিরা

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৫, ১:১০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বিজিবি দেখে ডায়ামন্ডের গহনা ফেলে পালালো চোরাকারবারিরা
বিজিবি দেখে ডায়ামন্ডের গহনা ফেলে পালালো চোরাকারবারিরা

সাতক্ষীরা সীমান্তে বিজিবির উপস্থিতি টের পেয়ে প্রায় ২৩ লাখ টাকা মূল্যের ডায়মন্ডের নাকফুল ফেলে পালিয়ে গেছে চোরাকারবারিরা। সোমবার (১৪ এপ্রিল) দুপুর আড়াইটায় সদর উপজেলার ভোমরা এলাকায় বিজিবি এই অভিযান চালায়।  বিজিবি-৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো: আশরাফুল হক মঙ্গলবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

বিজিবি অধিনায়ক জানান, ভারত থেকে বাংলাদেশে হীরার অলংকার পাচার হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে সীমানা পিলার২/৬-এস হতে ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শ্রীরামপুর ব্রীজ এলাকায় অভিযান চালানো হয়।

এসময় এক চোরাকারবারি বিজিবির উপস্থিতি টের পেয়ে একটি প্যাকেট ফেলে দৌড়ে পালিয়ে যায়। পরে সেটি তল্লাশি করে ৯০টি ডায়মন্ডের নাকফুল পাওয়া যায়। এর বর্তমান বাজারমূল্য ২২ লাখ ৯০ হাজার টাকা।

বিজিবি অধিনায়ক আরও জানান, আটককৃত ডায়মন্ডের অলংকার ট্রেজারী অফিসে জমা দেয়া হয়েছে।

এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: