শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কালীগঞ্জে কোরবানির চামড়া প্রক্রিয়াজাতের ১৫ টন লবণ বিতরণ

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ : ৩ জুন ২০২৫, ৯:০৮ অপরাহ্ন

শেয়ার করুন:
কালীগঞ্জে কোরবানির চামড়া প্রক্রিয়াজাতের ১৫ টন লবণ বিতরণ
কালীগঞ্জে কোরবানির চামড়া প্রক্রিয়াজাতের ১৫ টন লবণ বিতরণ

গাজীপুরের কালীগঞ্জে কোরবানির পশুর চামড়া সুষ্ঠুভাবে সংরক্ষণ ও প্রক্রিয়াজাত করার লক্ষ্যে উপজেলার ১৮টি মাদ্রাসা ও এতিমখানার মধ্যে ১৫ টন লবণ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৩ জুন) বিকেলে কালীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে এক অনুষ্ঠানের মাধ্যমে এ লবণ বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তনিমা আফ্রাদ নিজ হাতে মাদ্রাসা ও এতিমখানাগুলোর প্রধানদের মাঝে লবণ হস্তান্তর করেন।

ইউএনও তনিমা আফ্রাদ বলেন, "পবিত্র ঈদুল আজহা সামনে রেখে কোরবানির চামড়া যাতে সঠিকভাবে সংরক্ষণ করা যায়, সে লক্ষ্যেই এই লবণ বিতরণ করা হয়েছে।  সরকারি নির্দেশনা অনুযায়ী ধর্মীয় প্রতিষ্ঠানগুলো যেন সময়মতো চামড়া প্রক্রিয়াজাত করতে পারে, সে জন্য আমাদের এই উদ্যোগ।"

এসময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি হুমায়ুন কবির মাস্টার, ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধানগণ।

স্থানীয়রা বলেন, প্রতিটি মাদ্রাসা ও এতিমখানাকে তাদের প্রয়োজন অনুযায়ী লবণ বরাদ্দ দেওয়া হয়েছে।  সরকারি এই সহায়তায় ঈদুল আজহার সময় চামড়া সংরক্ষণের ক্ষেত্রে অনাকাঙ্ক্ষিত সমস্যা অনেকটাই কমে আসবে। 

ভোরের আকাশ/জাআ

শেয়ার করুন: