শিরোনাম
মুন্সিগঞ্জে ৩০৮ একর জমিতে নির্মিত হচ্ছে কেমিকেল ইন্ডাস্ট্রিয়াল পার্ক: শিল্পমন্ত্রীসংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রীরঅক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশদ্রুতই ১২ হাজার ক্রীড়া শিক্ষক নিয়োগ: আমিনুল হকশিল্পাঞ্চলে ১০০ শয্যার ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীরহাসিনা নয়, অথরাইজেশন ছাড়াই পাসপোর্টের অনুরোধ করেছেন আইনজীবীস্বাস্থ্যসেবার মান অতীতের যে কোনো সময়ের চেয়ে ভালো: স্বাস্থ্যমন্ত্রীকাশবনে তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, ৮ আসামির আমৃত্যু কারাদণ্ডমুন্সিগঞ্জে ৩০৮ একর জমিতে নির্মিত হচ্ছে কেমিকেল ইন্ডাস্ট্রিয়াল পার্ক: শিল্পমন্ত্রীসংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রীরঅক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশদ্রুতই ১২ হাজার ক্রীড়া শিক্ষক নিয়োগ: আমিনুল হকশিল্পাঞ্চলে ১০০ শয্যার ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীরহাসিনা নয়, অথরাইজেশন ছাড়াই পাসপোর্টের অনুরোধ করেছেন আইনজীবীস্বাস্থ্যসেবার মান অতীতের যে কোনো সময়ের চেয়ে ভালো: স্বাস্থ্যমন্ত্রীকাশবনে তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, ৮ আসামির আমৃত্যু কারাদণ্ড

ট্রেন থেকে পড়ে প্রধান শিক্ষকের মৃত্যু

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

প্রকাশ : ৯ নভেম্বর ২০২৬, ৩:২০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

নীলফামারীর সৈয়দপুরে চলন্ত ট্রেন থেকে পড়ে আব্দুর রাজ্জাক (৫০) নামের এক স্কুলশিক্ষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার সাহেবপাড়া প্রামানিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।

সোমবার ​(৯ নভেম্বর) ভোরে এই দুর্ঘটনায় এলাকায় এবং শিক্ষক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

​পারিবারিক সূত্রে আরও জানা যায়, তার ছেলে ঢাকায় পড়াশোনা করেন। ছেলে অসুস্থ থাকায় তাকে ঢাকা থেকে আনতে গিয়েছিলেন এই শিক্ষক। চিকিৎসা শেষে ছেলেকে সঙ্গে নিয়ে তিনি ঢাকা থেকে ‘চিলাহাটি এক্সপ্রেস’ ট্রেনে করে বাড়ি ফিরছিলেন।

শিক্ষক আব্দুর রাজ্জাক ট্রেনে দরজার কাছাকাছি তিনি অবস্থান করছিলেন। ​পথিমধ্যে ট্রেনটি সৈয়দপুর স্টেশন ছেড়ে কিছু দূরে পৌঁছালে, হঠাৎ ট্রেন থেকে তিনি নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন।

আরও পড়ুন

‘সন্ত্রাসীকে পাসপোর্ট দেবে না বাংলাদেশ’, বললেন হুমায়ুন কবির

স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সৈয়দপুর রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী জানান আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ​এই আকস্মিক মৃত্যুতে পরিবারে এবং তার কর্মস্থল দেবীগঞ্জের সাহেবপাড়া প্রামানিক স্কুলে নেমে আসে শোকের ছায়া।

ভোরের আকাশ/সু.পা
 

শেয়ার করুন: