শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নড়াইলে মৎস্য কর্মকর্তাকে মারপিট ও কম্পিউটার ভাংচুরের অভিযোগ

নড়াইল প্রতিনিধি

প্রকাশ : ২৯ জুন ২০২৬, ৫:১২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

নড়াইল সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আবু রায়হানকে মারপিটসহ অকথ্য ভাষায় গালিগালাজ ও কম্পিউটার ভাংচুরের অভিযোগে থানায় মামলা দায়ের হয়েছে। 

রবিবার ( ২৮ জুন) রাতে সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আবু রায়হান বাদী হয়ে জিসানুর রহমান নামে এক যুবকের নাম উল্লেখ করে এবং ৪ থেকে ৫ জনকে অজ্ঞাত আসামি করে সদর থানায় মামলার এজাহার দায়ের করেছেন। মামলার আসামি মো. জিসানুর রহমান (৩০) নড়াইল সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের যদুনাথপুর গ্রামের টিপু সুলতানের ছেলে।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে,নড়াইল সদর উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে গিয়ে  মো. জিসানুর রহমান প্রায়ই বিভিন্ন গোপনীয় তথ্য চাইতেন। তথ্য দিতে অপারগতা প্রকাশ করলে তিনি কর্মকর্তা ও অফিসের কর্মচারীদের গালিগালাজ করে চলে যেতেন।

সর্বশেষ রবিবার (২৮ জুন) বিকালে জিসানুর রহমান অজ্ঞাতনামা আরও চার পাঁচজনকে সঙ্গে নিয়ে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে প্রবেশ করেন। তিনি জেলার সব সুবিধাভোগী সদস্যের তালিকা দাবি করেন। 

এ সময় মৎস্য কর্মকর্তা জানান,এর আগে আপনাকে একাধিক বার তথ্য দেওয়া হয়েছে। এই কথা বলার পর জিসানুর রহমান ক্ষিপ্ত হয়ে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং একপর্যায়ে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আবু রায়হানকে কিল-ঘুষি মেরে নাক,মুখ, হাতসহ শরীরের বিভিন্ন স্থানে জখম করেন। পরে অফিসের কর্মচারিরা তাকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে যান বলে মামলার বিবরণে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া অফিসের টেবিলের ওপর থাকা প্রায় ৬৮ হাজার টাকা মূল্যের সরকারি ডেস্কটপ কম্পিউটার ও মনিটর আছড়ে ভেঙে ফেলে হামলাকারিরা।গুরুত্বপূর্ণ সরকারি নথিপত্র ছড়িয়ে-ছিটিয়ে সরকারি কাজে বিঘœ সৃষ্টি করা হয় বলে উল্লেখ করা হয়েছে ।মারপিটের পর অভিযুক্ত জিসানুর প্রাণ নাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।

জিসানুর উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরে গিয়ে নানা ধরনের অনৈতিক তদবির ও আবদার করে আসছিলেন বলে একাধিক কর্মকর্তা-কর্মচারী জানান।সরকারি বিভিন্ন দপ্তরে গিয়ে অনাধিকার চর্চা করা জিসানুরের উপর অনেক কর্মকর্তা-কর্মচারী নাখোশ ছিলেন বলে জানান নাম না প্রকাশ করার শর্তে একাধিক সরকারি কর্মকর্তা।

এ বিষয়ে মো. জিসানুর রহমান বলেন,উপজেলা মৎস্য কর্মকর্তার অফিসে প্রদর্শীর  উপকার ভোগীদের নামের তালিকা চেয়েছিলাম।তিনি আমাকে তথ্য না দিয়ে অফিস থেকে জোরপূর্বক বের করে দেয়ার চেষ্টা করেন। এক পর্যায়ে তার কর্মচারীরা আমাকে মারপিট করেন। দু’পক্ষের ধস্তাধস্তির ভিতর যে কারো হাতে লেগে কম্পিউটার ভেঙ্গে যেতে পারে। আমি কেন কর্মকর্তাকে মারতে যাব।

আরও পড়ুন

কুড়িগ্রামে বাঁধ ভেঙে লোকালয়ে পানি, পানিবন্দী ২০ গ্রামের মানুষ

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু আরও বলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা আবু রায়হানের দায়ের করা এজাহারের ভিত্তিতে রোববার রাতে মামলাটি রজু করা হয়েছে। মামলার আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

ভোরের আকাশ/ র.ই


 

ভাংচুর ও লুটপাটমো. আবু রায়হান

শেয়ার করুন: