সাংবাদিক তুহিন হত্যার শাস্তির দাবি জানিয়েছে মাধবদী ওয়ার্ল্ড মিডিয়া ক্লাব

গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ এর সাংবাদিক তুহিনকে হত্যার প্রতিবাদ ও দ্রুত সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানিয়েছে ‘মাধবদী ওয়ার্ল্ড মিডিয়া ক্লাব’।
শনিবার বিকেল ৫টায় মাধবদী ম্যানচেস্টার চত্বর গরুর হাট মোড়ে প্রতিবাদ সভা ও মানববন্ধনের আয়োজন করে সংগঠনটি।
এতে সভাপতিত্ব করেন মাধবদী ওয়ার্ল্ড মিডিয়া ক্লাবের সভাপতি মো. মহসিন হাসান।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রান্তিক সংবাদ এর নরসিংদী জেলা প্রতিনিধি সৈয়দ আমিনুল ইসলাম। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মো. মোস্তাফিজুর রহমান, মো. বাসেত মিয়া, মনজুর আলম প্রমুখ।
বক্তারা গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক তুহিনকে হত্যার প্রতিবাদ ও সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান। পাশাপাশি সাংবাদিক নির্যাতন বন্ধে সরকারকে আরো বেশি দায়িত্বশীল হওয়ারও অনুরোধ জানান।
ভোরের আকাশ/জাআ