শিরোনাম
পুলিশে নতুন ১৪ হাজার পদে নিয়োগের অনুমোদন দিলো সরকারইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিল করতে পারবে ইসি‘গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরেও সরকার পরিবর্তন হবে না’রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সাক্ষাৎসশস্ত্র বাহিনীকে আরও আধুনিক ও শক্তিশালী করার কাজ শুরু: প্রধানমন্ত্রীবিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকদের বিবেক: আইনমন্ত্রীগোপালগঞ্জে আরও ২৬ প্লাটুন বিজিবি মোতায়েনবিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষপুলিশে নতুন ১৪ হাজার পদে নিয়োগের অনুমোদন দিলো সরকারইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিল করতে পারবে ইসি‘গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরেও সরকার পরিবর্তন হবে না’রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সাক্ষাৎসশস্ত্র বাহিনীকে আরও আধুনিক ও শক্তিশালী করার কাজ শুরু: প্রধানমন্ত্রীবিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকদের বিবেক: আইনমন্ত্রীগোপালগঞ্জে আরও ২৬ প্লাটুন বিজিবি মোতায়েনবিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ

গোপালপুরে প্রান্তিক মানুষের জন্য দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬, ৬:২৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

টাঙ্গাইলের গোপালপুরে প্রান্তিক ও অসহায় মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) উপজেলার বড়শিলা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে মির্জাপুর ইউনিয়নের এসএসসি-৯৭ ব্যাচের উদ্যোগে এবং মির্জামনির সার্বিক তত্ত্বাবধানে এ চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়।

ক্যাম্পে বিভিন্ন রোগে আক্রান্ত নারী, পুরুষ ও শিশুরা বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন। এ সময় চিকিৎসক হিসেবে উপস্থিত থেকে রোগীদের স্বাস্থ্য পরীক্ষা, রোগ নির্ণয় ও প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ দেন ডা. আফরিনা নাসরিন বিথী, ডা. সাইফুল আরাফাত, ডা. মোর্শেদা আক্তার মিমী, ডা. সুদীপ্ত দেবনাথ, ডা. সাইদুর রহমান, ডা. সাইখুল আরাফাতসহ অন্যান্য চিকিৎসক।

আয়োজকরা জানান, এলাকার অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কাছে বিনামূল্যে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়াই এ উদ্যোগের মূল লক্ষ্য। অর্থের অভাবে যেন কেউ প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হন, সে বিষয়টি বিবেচনায় রেখেই এ আয়োজন করা হয়েছে।

এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

ভোরের আকাশ/ এনউব

শেয়ার করুন: