শিরোনাম
খুলনায় দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধারশ্রমিক আন্দোলনের মুখে ৬৯০ পোশাক কারখানায় উৎপাদন বন্ধআশুলিয়ায় ২৬৪ পোশাক কারখানা বন্ধচার মাসে যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশভূমিকম্প মোকাবিলায় প্রস্তুতি ও উদ্ধার সক্ষমতা বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীরইউপি ভোট: প্রথম ধাপের তফসিল ১০ ডিসেম্বরডিসেম্বরকে সামনে রেখে অস্থিতিশীলতা তৈরির পাঁয়তারা চলছে: শ্রমমন্ত্রী১৩ সিটি করপোরেশনে ব্যাটারিচালিত রিকশার নিবন্ধন শুরু সোমবারখুলনায় দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধারশ্রমিক আন্দোলনের মুখে ৬৯০ পোশাক কারখানায় উৎপাদন বন্ধআশুলিয়ায় ২৬৪ পোশাক কারখানা বন্ধচার মাসে যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশভূমিকম্প মোকাবিলায় প্রস্তুতি ও উদ্ধার সক্ষমতা বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীরইউপি ভোট: প্রথম ধাপের তফসিল ১০ ডিসেম্বরডিসেম্বরকে সামনে রেখে অস্থিতিশীলতা তৈরির পাঁয়তারা চলছে: শ্রমমন্ত্রী১৩ সিটি করপোরেশনে ব্যাটারিচালিত রিকশার নিবন্ধন শুরু সোমবার

ঘাড়ঘাটে হিলি বেহাল সড়কের জটিলতা কাটিয়ে আবারও কাজ শুরু

ঘোড়াঘাট প্রতিনিধি

প্রকাশ : ২ নভেম্বর ২০২৬, ৪:১৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ঘাড়ঘাটে হিলি বেহাল সড়কের জটিলতা কাটিয়ে আবারও কাজ শুরু
ঘাড়ঘাটে হিলি বেহাল সড়কের জটিলতা কাটিয়ে আবারও কাজ শুরু

দিনাজপুরের-ঘোড়ঘাট-হিলি চার লেন সড়কের নির্মাণকাজ দীর্ঘ চার বছর জটিলতায় আটকে থাকার পর আবার চালু হয়েছে। এতে হিলি স্থলবন্দরের আমদানিকারক, পথচারী ও স্থানীয় অধিবাসীদের মাঝে দীর্ঘদিনের ক্ষোভ শেষে স্বস্তি ফিরে এসেছে।

সরেজমিনে দেখা যায়, সড়কটির কোথাও অর্ধেক কাজ হয়ে পড়ে ছিল, আবার কোথাও জমি অধিগ্রহণ না হওয়ায় কাজ শুরুই করা যায়নি। ফলে হিলি স্থলবন্দরের চারমাথা থেকে মহিলা কলেজ এবং জিরো পয়েন্ট পর্যন্ত অংশজুড়ে ছোট-বড় অসংখ্য খানাখন্দের সৃষ্টি হয়। প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে চলাচল করছিল আমদানিমুখী শত শত পণ্যবাহী ট্রাকসহ নানা যান।

হিলি স্থলবন্দরের ব্যবসায়ী শাহীনুর ইসলাম বলেন, দীর্ঘদিনের ভূমি অধিগ্রহণ জটিলতা কাটিয়ে আবারও শুরু হয়েছে ফোরলেন সড়কের নির্মাণ কাজ। এতে আমরা অনেক খুশি। বিগত সময় কাজ শুরু হয়েছিল কিন্তু শুরুর পর অল্প কিছু কাজ করে ঠিকাদার চলে যায়। এতে জনদুর্ভোগ আরো বেশি বাড়িয়ে তুলে আমাদের। আবারও কাজ শুরু হয়েছ আমরা আশার আলো দেখছি আমরা চাই কাজটা যেন দ্রুত সম্ভব সমাপ্ত করা হয়।

তিনি আরও বলেন, হিলি স্থলবন্দর এখানে প্রতিদিন শত শত পণ্যবাহী ট্রাক চলাচল করে থাকে। রাস্তার কাজ শেষ হলে ব্যবসায়ীদের অনেক ভোগান্তি কমবে আমদানি রপ্তানি বাণিজ্য অনেকটা কর্মচঞ্চলতা ফিরে আসবে।

ঠিকাদার প্রতিষ্ঠানটির প্রকল্প ব্যবস্থাপক রবিউল ইসলাম বলেন, জিরো পয়েন্ট থেকে মহিলা কলেজ পর্যন্ত চার লেন সড়কে নির্মাণ কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। হিলি আয়তনের ছোট হলেও এর গুরুত্ব অনেক বেশি। হিলি স্থলবন্দর এর গুরুত্ব বিবেচনা নিয়ে আমরা দ্রুততম সময়ে সড়কের নির্মার কাজ শেষ করার চেষ্টা করছি।

তিনি আরও বলেন, এসব স্থানে এখনো কাজ শুরু করা সম্ভব হয়নি সে সব জায়গায় জমি বুঝে পাওয়ার অপেক্ষায় রয়েছি। জমি বুঝে পাওয়া মাত্রই দ্রুত কাজ শুরু করা হবে। আমাদের পর্যাপ্ত জনবল রয়েছে।

দিনাজপুর সড়ক ও জনপদ বিভাগের উপ-প্রকৌশলী আমানুল্লাহ আমান বলেন, হিলি ফোরলেন সড়কে নির্মাণ কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। গত জুনে কাজের কার্যাদেশ দেওয়া হয়েছে। ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে কাজটি শেষ করার কথা রয়েছে।

তিনি আরও বলেন, প্রকল্পের ভূমি অধিকরণের ক্ষতিপূরণ হিসেবে জেলা প্রশাসকের পক্ষ থেকে ইতিমধ্যে ৫০ জন জমির মালিককে চেক হস্তান্তর করা হয়েছে। অন্যদের ক্ষতিপূরণ দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।তাই জনদুর্ভোগ কমাতে যত দ্রুত সম্ভব সড়কটি নির্মাণ কাজ শেষ করাই আমাদের লক্ষ্য।

ভোরের আকাশ/রই
 

শেয়ার করুন: