শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পদ্মা নদী থেকে মাথাবিহীন মরদেহ উদ্ধার

জহুরুল ইসলাম হালিম, রাজবাড়ী

প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৫, ১২:৩৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পদ্মা নদী থেকে মাথাবিহীন মরদেহ উদ্ধার
পদ্মা নদী থেকে মাথাবিহীন মরদেহ উদ্ধার

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদী থেকে জিহাদ সরদার (২৭) নামে এক যুবকের মাথাবিহীন অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৭ এপ্রিল) সকালে ছোট ভাকলা ইউনিয়নের অন্তর মোড় এলাকার খেয়াঘাটের পূর্ব পাশে নদীতে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ ও দৌলতদিয়া নৌপুলিশ যৌথভাবে মরদেহটি উদ্ধার করে।

থানা সূত্রে জানা গেছে, সে স্থানীয় মোশাররফ ডাক্তার হত্যা মামলার প্রধান আসামি ছিলেন। নিহত জিহাদ সরদার উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের চর বরাট গ্রামের শহিদ সরদারের ছেলে।

স্থানীয়রা জানান, সকালে মাছ ধরতে গিয়ে জেলেরা নদীতে ভাসমান অবস্থায় একটি মাথাবিহীন মরদেহ দেখতে পান। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। নিহতের পরিবারের সদস্যরা এসে মরদেহের পরিচয় শনাক্ত করেন।

নিহতের চাচা কেচমত সরদার জানান, জিহাদ ঢাকায় একটি জাহাজ নির্মাণ কারখানায় কাজ করতেন। গত ২৪ এপ্রিল ছুটি নিয়ে তিনি বাড়িতে আসেন। বাড়িতে এসে কারো সঙ্গে ফোনে কথা বলার পর বেরিয়ে যান এবং এরপর আর ফিরে আসেননি। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।

গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, খবর পেয়ে গোয়ালন্দ ঘাট থানা ও দৌলতদিয়া নৌপুলিশ যৌথভাবে মরদেহ উদ্ধার করে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। নিহতের পরিচয় নিশ্চিত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: