শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মধ্যরাতে বাড়িতে পুলিশ, আতঙ্কে প্রাণ গেল সৌদি প্রবাসীর

ফেনী প্রতিনিধি

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৫, ৬:০৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি-ভোরের আকাশ
ছবি-ভোরের আকাশ

ফেনীর ফুলগাজী উপজেলায় পারিবারিক বিরোধের ঘটনায় দায়ের হওয়া মামলার আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে নুর হোসেন বাবু (৫৪) নামে এক সৌদি প্রবাসীর মৃত্যু হয়েছে।

রোববার (২৩ নভেম্বর) গভীর রাত দেড়টার দিকে দরবারপুর ইউনিয়নের উত্তর শ্রীপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নুর হোসেন বাবু উত্তর শ্রীপুর এলাকার মৃত মীর হোসেনের ছেলে। তিনি দুই ছেলে ও এক কন্যাসন্তানের জনক।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পারিবারিক বিরোধের জেরে শহীদ নামে এক প্রতিবেশীর দায়ের করা মামলায় নুর হোসেন বাবুকে ২ নম্বর আসামি করা হয়। রোববার গভীর রাতে ফুলগাজী থানা পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করতে তার বাড়িতে যায়।

এ সময় পুলিশ উপস্থিতি দেখে বাবু আতঙ্কিত হয়ে অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাকে ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে মরদেহ স্বাস্থ্য কমপ্লেক্সের হিমঘরে রাখা রয়েছে।

ঘটনার পরপরই স্বাস্থ্য কমপ্লেক্সে অবস্থান নেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নিশাত তাবাসসুম, ফুলগাজী থানার পরিদর্শক (তদন্ত) নুরুল ইসলামসহ স্থানীয় বিএনপি ও জামায়াত নেতারা।

ফুলগাজী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম কিবরিয়া বলেন, “হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।”

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নিশাত তাবাসসুম বলেন, “মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্ত প্রয়োজন। পরিবারের পক্ষ থেকে অভিযোগ এলে আইনগত পদক্ষেপ গ্রহণে কোনো বাধা নেই; প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।

ভোরের আকাশ/এসএইচ

মৃত্যুসৌদি প্রবাসী

শেয়ার করুন: