শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সাভারে ভুয়া র‍্যাব পরিচয়ে ডাকাতির চেষ্টাকালে ৪ জন গ্রেপ্তার

কামরুল হাসান রুবেল, সাভার (ঢাকা ) প্রতিনিধি

প্রকাশ : ৩০ আগস্ট ২০২৫, ১১:১০ অপরাহ্ন

শেয়ার করুন:
সাভারে ভুয়া র‍্যাব পরিচয়ে ডাকাতির চেষ্টাকালে ৪ জন গ্রেপ্তার
সাভারে ভুয়া র‍্যাব পরিচয়ে ডাকাতির চেষ্টাকালে ৪ জন গ্রেপ্তার

ঢাকার সাভারের আশুলিয়ায় ভুয়া র‍্যাব পরিচয়ে ডাকাতির চেষ্টাকালে চারজন কুখ্যাত ডাকাত দলের সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার বিকেলে আশুলিয়ার বাইপাইল মোড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরে রাতে সাভার মডেল থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির।

গ্রেপ্তারকৃতরা হলেন—পটুয়াখালী জেলার মো. আল-আমিন মৃধা (৪০), ফরিদপুরের মো. মামুন বেপারী (৩০), মাদারীপুরের মো. সেন্টু হাওলাদার (৩৫) এবং নারায়ণগঞ্জের মো. তপু (৩০)।

এসময় তাদের কাছ থেকে একটি সুইচ গিয়ার (চাকু), দুটি র‍্যাব লেখা কটি, একটি ওয়াকিটকি, একটি লেজার লাইট ও একটি নতুন গামছা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছে যে তারা মাইক্রোবাস ও হাইচ ব্যবহার করে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভুয়া র‍্যাব পরিচয়ে চুরি, ডাকাতি ও ছিনতাই করে আসছে। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবির বলেন, “গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে ভুয়া র‍্যাব পরিচয়ে অপকর্ম চালিয়ে আসছিল। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে এবং রোববার ৭ দিনের রিমান্ড আবেদনসহ আদালতে পাঠানো হবে।”

ভোরের আকাশ//হ.র

ডাকাতি চেষ্টাভুয়া র‌্যাব

শেয়ার করুন: