শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বেড়ায় কারখানায় অভিযানে ১০ লাখ টাকার চায়না দুয়ারি জাল জব্দ

বেড়া প্রতিনিধি

প্রকাশ : ১৪ আগস্ট ২০২৬, ২:৪৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

পাবনার বেড়া পৌরসভার বনগ্রাম এলাকায় নিষিদ্ধ চায়না দুয়ারি জাল তৈরির একটি কারখানায় অভিযান চালিয়ে আনুমানিক ১০ লাখ টাকা মূল্যের ৩০০ পিস জাল, জালের রিং তৈরির দুটি মেশিনসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন বেড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরেন মাইশা খান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মোকাররম হোসেন। বেড়া মডেল থানার পুলিশের একটি দল ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অভিযানে সহযোগিতা করেন।

অভিযানকালে বনগ্রাম এলাকার ঈশ্বর নামের এক ব্যক্তির বাড়িতে অবৈধভাবে চায়না দুয়ারি জাল তৈরির একটি কারখানার সন্ধান পাওয়া যায়। সেখান থেকে ৩০০ পিস চায়না দুয়ারি জাল, জালের রিং তৈরির দুটি মেশিনসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

জব্দ করা মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা। পরে জব্দ করা জালগুলো উপজেলা চত্বরে জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। জাল তৈরির মেশিনসহ কিছু ধাতব সরঞ্জাম সংরক্ষণ করা হয়েছে।

অভিযান চলাকালে কারখানার মালিক ঈশ্বরকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। ফলে তাকে তাৎক্ষণিকভাবে জেল বা জরিমানা করা সম্ভব হয়নি। তবে তার বিরুদ্ধে নিয়মিত মামলা করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

স্থানীয় সূত্রে জানা গেছে, বেড়া পৌরসভার বনগ্রাম এলাকার বেশ কয়েকটি কারখানায় দিন-রাত চায়না দুয়ারি জাল তৈরি হচ্ছে। এসব কারখানায় তৈরি নিষিদ্ধ জাল রাতের আঁধারে ট্রাক, পিকআপ ও বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাবনাসহ দেশের বিভিন্ন জেলায় পাঠানো হচ্ছে।

আরও পড়ুন

নয়ন সাধু হত্যা মামলায় একজন গ্রেপ্তার, সাংবাদিককে হুমকিতে উদ্বেগ

স্থানীয়দের দাবি, বনগ্রাম বর্তমানে চায়না দুয়ারি জাল তৈরির অন্যতম প্রধান কেন্দ্রে পরিণত হয়েছে। সেখানকার কারখানাগুলোতে প্রতিদিন বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল তৈরি হচ্ছে। উৎপাদনের পর প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ভ্যান, ট্রাক ও পিকআপে করে কিংবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চট্টগ্রাম, বরিশাল, সিরাজগঞ্জ ও নাটোরসহ দেশের বিভিন্ন এলাকায় এসব জালের চালান পাঠানো হচ্ছে।

এলাকাবাসীর অভিযোগ, এ অবৈধ ব্যবসা পরিচালনায় স্থানীয় একটি প্রভাবশালী চক্র সক্রিয় রয়েছে। তাদের দাবি, লোকচক্ষুর আড়ালে গড়ে ওঠা এসব কারখানার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন। উপজেলা প্রশাসন জানিয়েছে, মৎস্যসম্পদ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় নিষিদ্ধ চায়না দুয়ারি জালের উৎপাদন, বিক্রি ও ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ভোরের আকাশ/সু.পা

কারখানায় অভিযান, জাল জব্দ

শেয়ার করুন: