শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দাগনভূঞায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা

দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি

প্রকাশ : ৪ ডিসেম্বর ২০২৫, ২:০০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

ফেনীর দাগনভূঞায় ডেঙ্গু মশা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং সুবিধাবঞ্চিত মানুষের মাঝে মশারি বিতরণ করা হয়েছে। সোমবার (২ ডিসেম্বর) এনজিও সংস্থা 'সোশ্যাল এইড'-এর সহায়তায় দাগনভূঞা পৌরসভার ইসহাক মার্কেট এবং সদর ইউনিয়ন পরিষদের তালতলি এলাকায় এই কর্মসূচি পালিত হয়।

​কর্মসূচির অংশ হিসেবে ডেঙ্গু প্রতিরোধে করণীয় শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে এলাকার সুবিধাবঞ্চিত মানুষের মাঝে মশারি বিতরণ করা হয়। এছাড়া বাজারের বিভিন্ন দোকান, পথচারী ও নানা শ্রেণি-পেশার মানুষের মাঝে ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

​সচেতনতামূলক এই সভায় বক্তারা বলেন, "শুধুমাত্র ওষুধ ছিটিয়ে ডেঙ্গু নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এর জন্য প্রয়োজন ব্যক্তিগত ও সমষ্টিগত সচেতনতা। তাই নিজের বাসা-বাড়ি ও চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার মাধ্যমে আমাদের নিজেদেরই সচেতন হতে হবে এবং অন্যদেরও সচেতন করতে হবে।"

​উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন দাগনভূঞার সহকারী কমিশনার (ভূমি), সোশ্যাল এইডের কর্মকর্তাবৃন্দ, মার্কেট কমিটির নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

ভোরের আকাশ/জাআ

দাগনভূঞাডেঙ্গু

শেয়ার করুন: