নওগাঁ সদর হাট নওগাঁ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

নওগাঁ সদর হাট নওগাঁ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে । শিক্ষার্থীদের মেধা ও শারীরিক সক্ষমতা বিকাশে নওগাঁ সদর হাট নওগাঁ উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ।
দিনব্যাপী আয়োজনে অংশ নিয়ে উচ্ছ্বাসে মেতে ওঠেন শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা । এতে বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা দৌড়, লং জাম্প, উচ্চ লাফ, যেমন খুশি তেমন সাজোসহ বিভিন্ন ক্রীড়া ইভেন্টে অংশ নেয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি নওগাঁ -৫ আসনের সংসদ সদস্য মোঃ জাহিদুল ইসলাম ধলু ।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বি এন পির সভাপতি ও নওগাঁ জেলা পরিষদের জেলা প্রশাসক মোঃ আবু বক্কর সিদ্দিক নানু, জেলা বি এন পির সাংগঠনিক সম্পাদক শফিউল আযম ভিপি রানা,সহ বি এন পির দলীয় নেতা কর্মীরা । এ সময় অতিথিরা বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ।
এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, আত্মবিশ্বাস ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধিতে সহায়ক । অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন । দিনব্যাপী এ আয়োজন প্রাণবন্ত পরিবেশে সম্পন্ন হয়।
ভোরের আকাশ/এনউব