শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

রাজশাহীতে বিদ্যুৎস্পৃষ্টে দুই শিশুর মৃত্যু

রাজশাহী ব্যুরো

প্রকাশ : ২১ এপ্রিল ২০২৫, ৩:৫৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজশাহীতে বিদ্যুৎস্পৃষ্টে দুই শিশুর মৃত্যু
রাজশাহীতে বিদ্যুৎস্পৃষ্টে দুই শিশুর মৃত্যু

রাজশাহীর পুঠিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শিশু কন্যার মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার দুপুরে উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের মঙ্গলপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, শিলমাড়িয়া মঙ্গলপাড়া সারপুকুর গ্রামের মো. সলেমান আলীর মেয়ে সাইফা খাতুন (৭) এবং মো. সাইদুর ইসলামের মেয়ে হামিদা খাতুন (৮)।

স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন দুপুর দেড়টার দিকে সাইফা ও হামিদা খেলতে খেলতে একই গ্রামের মো. মিলনের বাড়িতে যায়। সেখানে বাড়ির বারান্দায় রাখা ভিশন কোম্পানির একটি ফ্রিজে অসাবধানতাবশত হাত দিলে তারা বিদ্যুৎস্পৃষ্ট হয়। ঘটনাটি প্রথম দেখতে পান মিলনের স্ত্রী। তিনি শিশুদের অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করেন। পরে স্থানীয় লোকজন ছুটে এসে দেখেন, ঘটনাস্থলেই দুই শিশু মারা গেছে।

পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কবীর হোসেন বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ঘটনাটি পারিবারিকভাবে নিষ্পত্তি করে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: