শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

শিবগঞ্জে স্কুল ফিডিং প্রকল্পের খাবার খেয়ে ৩৫ শিক্ষার্থী অসুস্থ, তদন্তে বিএসটিআই

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৬, ৭:২৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চাতরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং প্রকল্পের খাবার খেয়ে অন্তত ৩৫ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে।

শনিবার (২৫ এপ্রিল) দুপুরে বিদ্যালয়ের টিফিনে দেওয়া পাউরটি, দুধ ও ডিম খাওয়ার পর এই ঘটনা ঘটে। 

বিদ্যালয় সূত্রে জানা গেছে, খাবার খাওয়ার কিছুক্ষণ পরই ৫-৬ জন শিক্ষার্থী বমি করতে শুরু করে। এছাড়া আরও প্রায় ৩০-৩৫ জন শিক্ষার্থী পেটে ব্যথার কথা জানায়। তাৎক্ষণিকভাবে অসুস্থদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং বর্তমানে তারা নিজ নিজ বাড়িতে অবস্থান করছে।

এ বিষয়ে শিবগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার মুসাব্বির হোসেন খাঁন বলেন, "ইনিশিয়ালি ৫-৬ জন শিক্ষার্থী বমি করেছে এবং ৩০-৩৫ জন শিক্ষার্থী পেটে ব্যথার কথা জানিয়েছে। আমরা নমুনা সংগ্রহ করেছি এবং পরীক্ষার জন্য বিএসটিআই-এ পাঠানো হবে। পুরো বিষয়টি প্রতিবেদন আকারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হচ্ছে"।

শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাজহারুল ইসলাম জানান, "শিক্ষার্থীরা এখন ভালো আছে। বর্তমানে স্কুল ফিডিং প্রকল্পের ওই খাবারগুলো বিতরণ বন্ধ রাখা হয়েছে। বিএসটিআই-এর পরীক্ষার ফলাফল আসার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে"। 

ঘটনার পর এলাকায় ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তবে প্রশাসন থেকে নিয়মিত তদারকির আশ্বাস দেওয়া হয়েছে।

ভোরের আকাশ/ র.ই


 

 

 

বিএসটিআইমুসাব্বির হোসেন খাঁন

শেয়ার করুন: