শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

চাঁপাইনবাবগঞ্জে বাস শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৬, ৪:৩৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

চাঁপাইনবাবগঞ্জে বাস শ্রমিকদের একাংশের ডাকা কর্মবিরতি প্রত্যাহার করে নেয়া হয়েছে। ফলে শনিবার (২৫ এপ্রিল) থেকে যথারীতি দূরপাল্লাসহ আন্তঃজেলা, আন্তঃউপজেলা রুটে নিয়মিত বাস চলাচল করছে। এতে সাধারণ যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান মোটরশ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। এই সংগঠনের ডাকেই কর্মবিরতি চলছিল। এতে শুক্রবার দিনভর চাঁপাইনবাবগঞ্জ থেকে সব রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায়।

সাইদুর রহমান বলেন, মূলত সড়কে বাস থামিয়ে একটি সংগঠনের নামে চাঁদা তোলাকে কেন্দ্র করে কর্মবিরতি শুরু করেন তারা। রাতে একটি রাজনৈতিক দলের অফিসে দুই সংগঠনের নেতৃবৃন্দ বৈঠকে বসে। সেখানে উভয়পক্ষের মধ্যে ফলপ্রসু আলোচনা হয় এবং কর্মবিরতি প্রত্যাহারের সিদ্ধান্ত হয়।

এর আগে জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান মোটরশ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে অভিযোগ করা হয়, জেলা মোটর শ্রমিক ইউনিয়ন নামে একটি সংগঠন চাঁপাইনবাবগঞ্জ শহরের হরিপুরে বাস থামিয়ে চাঁদা আদায় করছে। এর প্রতিবাদে শ্রমিকরা কর্মবিরতি পালনের সিদ্ধান্ত নেন।

ভোরের আকাশ/ এনউব

কর্মবিরতি প্রত্যাহার

শেয়ার করুন: