ধামরাইয়ে পপুলার ডিজিটাল হাসপাতালের উদ্বোধন

ঢাকার ধামরাইয়ে নতুন আঙ্গিকে আধুনিক মানের পপুলার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার এন্ড হাসপাতালের উদ্বোধন করা হয়েছে।
বুধবার(১ এপ্রিল) বিকেলে উপজেলার কালামপুর বাজার বাসস্ট্যান্ডে এই হাসপাতালের শুভ উদ্বোধন করা হয়।
রাশেদুল ইসলাম রফিক এর সঞ্চালনায় হাসপাতাল উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন হাসপাতালের পরিচালক ও ধামরাই উপজেলা ছাত্র বিষয়ক সম্পাদক মো: রেজওয়ান আহমেদ চৌধুরী রবিন।
এ সময় বক্তারা বলেন, সাধারণ মানুষ যেন স্বল্প খরচে চিকিৎসা সেবা নিতে পারে সেই কথা তুলে ধরেন। সাভার ঢাকায় গিয়ে আর যেন টাকা খরচ করতে না হয়। সেবার মান যেন ভালো থাকে। সাভার ঢাকার মতো সকল উন্নত মানের চিকিৎসা সেবা যেন সাধারণ জনগণ পায়।
হাসপাতালের পরিচালক রেজওয়ান আহমেদ চৌধুরী রবিন বলেন, সেবার মান সব সময় যেন ভালো থাকে সেই চেষ্টা করবো। সকলের সহযোগিতায় আমরা যেন চিকিৎসা সেবা সাধারণ জনগণের কাছে পৌঁছে দিতে পারি। সকল ধরেনর রোগের চিকিৎসার জন্য ২৪ ঘন্টাই বিশেষজ্ঞ ডাক্তারের সু- ব্যবস্থা রয়েছে। এখানে বক্কব্যাধি, নিউরোমেডিসিনসহ বিভিন্ন রোগের চিকিৎসা সেবা দেওয়া হয়।
হাসপাতাল উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন কালের কন্ঠের সাংবাদিক আবু হাসান, ইনকিলাব পত্রিকার আনিসুর রহমান স্বপন, ঢাকা জেলা যুবদলের সাবেক দপ্তর সম্পাদক মনিরুল ইসলাম মনির, কলেজ শিক্ষক জহিরুল ইসলাম খোকন ও সুমন হোসেনসহ অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ভোরের আকাশ/এনউব