শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ফতুল্লায় ঝুট ব্যবসা দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ শিশুসহ ৩

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ৯ এপ্রিল ২০২৬, ৫:৪৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি-ভোরের আকাশ
ছবি-ভোরের আকাশ

নারায়ণগঞ্জের ফতুল্লায় ঝুট (পরিত্যক্ত কাপড়) ব্যবসা দখলকে কেন্দ্র করে যুবকদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, গোলাগুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে শিশুসহ অন্তত ৩ জন গুলিবিদ্ধ এবং উভয় পক্ষের আরও ১০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে বিসিক শিল্পাঞ্চলের পাশে চান্দনী হাউজিং এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, অন্তত আধা ঘণ্টা ধরে চলে এ সংঘর্ষ।

জানা যায়, এনায়েতনগর ইউনিয়ন যুবদলের নেতা সার্জিল আহমেদ অভি ও ফতুল্লা থানা যুবদলের আহ্বায়ক মাসুদের অনুসারীদের মধ্যে একটি গার্মেন্টসের ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে দুই গ্রুপ দেশীয় অস্ত্রসহ মুখোমুখি অবস্থান নেয় এবং এক পর্যায়ে গোলাগুলিতে জড়িয়ে পড়ে।

সংঘর্ষের সময় উভয় পক্ষ একে অপরকে লক্ষ্য করে গুলি ও ককটেল নিক্ষেপ করে। এতে মাসুদ গ্রুপের রাকিব (২৩), রফিক (৪০) এবং মাদ্রাসাছাত্র ইমরান হোসেন (১৩) গুলিবিদ্ধ হন। আহতদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে ঢাকায় পাঠানো হয়। ইমরানের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন তার পরিবার।  গুলির শব্দ ও 
বিস্ফোরণে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা ভয়ে ঘরের দরজা-জানালা বন্ধ করে দেন এবং ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দেন।

পুলিশ জানায়, দুই পক্ষের মধ্যে দীর্ঘদিনের বিরোধের জেরেই এ সংঘর্ষ হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার জানান, “কারা গুলি চালিয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় পুলিশ মোতায়েন আছে।”

ফতুল্লা মডেল থানার ওসি বলেন, পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে সংশ্লিষ্ট গার্মেন্টস কর্তৃপক্ষ জানিয়েছে, সংঘর্ষের কারণে শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ায় কারখানায় ছুটি ঘোষণা করতে বাধ্য হয়েছেন তারা। ব্যবসা স্বাভাবিক রাখতে প্রশাসনের কাছে নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন মালিকপক্ষ।

ভোরের আকাশ/এসএইচ

নারায়ণগঞ্জ

শেয়ার করুন: