শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বরিশাল-৫ আসন

চরমোনাইকে আসন ছেড়ে দিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী

বরিশাল প্রতিনিধি

প্রকাশ : ৩ জানুয়ারি ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বরিশাল-৫ (সদর উপজেলা) আসনটি ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী মুফতি ফয়জুল করিমকে ছেড়ে দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মুফতি সুলতান মাহমুদ। ১১ দলীয় জোটের আসন সমঝোতার ভিত্তিতে মুফতি সুলতান মাহমুদ এ সিদ্ধান্ত গ্রহণ করেছেন জানা গেছে। বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মুফতি সুলতান মাহমুদের দেয়া এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

বিবৃতিতে তিনি জানান, দীর্ঘ এই রাজনৈতিক প্রক্রিয়াজুড়ে বরিশাল-৫ সদর উপজেলা ও মহানগরের নেতাকর্মী, শুভানুধ্যায়ী এবং সর্বস্তরের মানুষ যেভাবে শ্রম, সময়, পরামর্শ ও দোয়ার মাধ্যমে তার পাশে থেকেছেন, তার জন্য তিনি সবার প্রতি গভীর কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।

তিনি আরও জানান, ‘জনগণের নিঃস্বার্থ ভালোবাসা, ত্যাগ ও বিশ্বাস তার রাজনৈতিক জীবনের এক অনন্য শক্তি এবং আজীবনের প্রেরণা হয়ে থাকবে। তার মতে, রাজনীতি ব্যক্তি বা পদকেন্দ্রিক নয়; বরং দল, আদর্শ, শৃঙ্খলা ও বৃহত্তর ঐক্যের ওপর প্রতিষ্ঠিত।’

মুফতি সুলতান মাহমুদ বলেন, ‘এই বিশ্বাস থেকেই ভবিষ্যতেও দলীয় সিদ্ধান্তের প্রতি পূর্ণ আনুগত্য ও শ্রদ্ধা রেখে ইসলামী মূল্যবোধভিত্তিক ন্যায়ভিত্তিক সমাজ এবং জনকল্যাণমূলক রাজনীতি বাস্তবায়নে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবেন, ইনশাআল্লাহ।’

বিবৃতিতে তিনি বরিশাল সদর উপজেলা ও মহানগরের সম্মানিত জনগণের প্রতি আন্তরিক ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘আন্দোলন-সংগ্রামে, সুখে-দুঃখে যারা শুরু থেকেই আমার পাশে ছিলেন, আগামী দিনগুলোতেও আমি তাদের সঙ্গে থেকে মানুষের ন্যায্য অধিকার, মর্যাদা ও কল্যাণে কাজ করে যেতে দৃঢ় প্রতিজ্ঞ।’

দলীয় সূত্রে জানা গেছে, গত ২৯ ডিসেম্বর মনোনয়ন ফরম জমা দেয়ার শেষ দিনে ১১ দলীয় জোটের বৃহত্তর ঐক্য, সামগ্রিক রাজনৈতিক কৌশল এবং দলীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তিনি এ সিদ্ধান্ত গ্রহণ করেন।

উল্লেখ্য, মুফতি সুলতান মাহমুদ ১১ দলীয় জোটের অন্যতম শরীক বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী হিসেবে বরিশাল-৫ (সদর) আসনে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছিলেন।

ভোরের আকাশ/এসএইচ

চরমোনাইবাংলাদেশ খেলাফত মজলিস

শেয়ার করুন: