শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণের অভিযোগ

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি

প্রকাশ : ৫ মে ২০২৫, ১০:৩৫ অপরাহ্ন

শেয়ার করুন:
বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণের অভিযোগ
বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণের অভিযোগ

সিলেটের বিশ্বনাথে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। উপজেলার দৌলতপুর ইউনিয়নের দশপাইকা গ্রামে এ ঘটনা ঘটে। গত রবিবার (৪ মে) কিশোরী বাদি হয়ে প্রেমিক মজাহিদ আলীকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। অভিযুক্ত মজাহিদ আলী উপজেলার দশপাইকা  গ্রামের  বাসিন্দা। 

ঘটনা সূত্রে জানা যায়, একমাস আগে ১৭ বছর বয়সি কিশোরীর বিশ্বনাথ উপজেলার মীরগাও গ্রামে নানা বাড়ি বেড়াতে যাচ্ছিলেন। পথে মজাহিদ আলীর সঙ্গে পরিচয় হয়। মজাহিদ আলী বিবাহিত, তার এক মেয়ে সন্তান রয়েছে। একপর্যায়ে মজাহিদের সঙ্গে ওই কিশোরীর মধ্যে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। প্রেমিকের নাম মজাহিদ হলেও ওই কিশোরীর কাছে তার নাম জুবায়ের আহমদ বলে পরিচয় দেয়। প্রেমের সম্পর্কের এক মাসের মাথায় গত শনিবার বিশ্বনাথ পৌর শহরের বাসিয়া ব্রিজের উপর থেকে সিএনজিচালিত গাড়িতে করে তারা দুইজন ঘোরাঘুরি করেন এবং সন্ধ্যার দিকে ওই কিশোরী নিয়ে প্রেমিক মজাহিদ আলী তার বাড়িতে যান। রাতে একাধিকবার তাকে ধর্ষণ করা হয়। পরদিন  রোববার (৪ মে) সকালে মজাহিদ ওই কিশোরীকে তার বাড়ি সামনে রেখে চলে আসে। 

এ ব্যপারে কিশোরীকে তার পরিবার চাপ সৃষ্টি করলে সে ঘটনা খুলে বলে। মামলার এজাহারে অভিযুক্ত ধর্ষণকারীর নাম লেখা জুবায়ের। পরে পুলিশের তদন্তে বেরিয়ে আসে প্রতারক প্রেমিকের আসল নাম মজাহিদ আলী। এদিকে, অভিযুক্ত মজাহিদ আলীর প্রথম বিবাহের পর এক কন্যা সন্তান এবং তার ঘরে দ্বিতীয় স্ত্রী রয়েছে বলে জানা গেছে। ধর্ষণ মামলা দায়েরের সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, আসামিকে গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।

ভোরের আকাশ/আজাসা

শেয়ার করুন: