শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

রাঙ্গামাটির মাঝিপাড়া সীমান্তে বিজিবির অভিযানে ২০০ লিটার পেট্রোল জব্দ

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার দুর্গম মাঝিপাড়া সীমান্ত সড়কে অভিযান চালিয়ে অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে মজুদকৃত ২০০ লিটার পেট্রোল জব্দ করেছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় অসাধু ব্যবসায়ী অধিক লাভের আশায় মাঝিপাড়া সীমান্ত সড়ক ব্যবহার করে বাংলাদেশ হতে পার্শ্ববর্তী দেশে জ্বালানি তেল পাচারের উদ্দেশ্যে মজুদ করেছে।

সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমানের নেতৃত্বে মারিশ্যা ব্যাটালিয়নের একটি আভিযানিকদল মাঝিপাড়া সীমান্ত সড়কের উগলছড়ি  এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে একটি পেট্রলের ব্যারেল ফেলে দ্রুত পালিয়ে যায়।

পরবর্তীতে বিজিবি সদস্যরা  ঘটনাস্থল হতে ২০০ লিটার জ্বালানি পেট্রল উদ্ধার করতে সক্ষম হয়। জব্দকৃত পেট্রোলের আনুমানিক সিজারমূল্য আঠাশ হাজার টাকা।

এ বিষয়ে মারিশ্যা জোন কমান্ডার লেঃ কর্ণেল জাহিদুল ইসলাম জাহিদ জানান, দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিয়মিত চোরাচালান প্রতিরোধ কার্যক্রম পরিচালিত হচ্ছে। চোরাকারবারীরা বিভিন্ন অভিনব কৌশল অবলম্বন করে পাচার কার্যক্রম চালানোর চেষ্টা করলেও বিজিবি গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি এবং নিয়মিত টহল কার্যক্রম জোরদারের মাধ্যমে এসব প্রতিরোধে কার্যকর ভূমিকা পালন করছে।

বিজিবি সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে সর্বদা কঠোর অবস্থানে থেকে দায়িত্ব পালন করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ভোরের আকাশ/নি

 

রাঙ্গামাটি

শেয়ার করুন: