খুলনায় গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার

খুলনা মহানগরীর মিস্ত্রি পাড়ায় তুষার (২৭) নামে এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, নিহত তুষার লবণচরা থানার জিন্নাপাড়া এলাকার বাসিন্দা। ঘটনাস্থলে তার মরদেহের পাশে একটি কালো রঙের নম্বরপ্লেটবিহীন আর-১৫ মোটরসাইকেল পড়ে ছিল।
এদিকে স্থানীয় সূত্রের দাবি, পূর্ব বানিয়াখামারের লোহার গেট এলাকার একটি মাদ্রাসার সামনে ধস্তাধস্তি ও ছুরিকাঘাতের ঘটনা ঘটে। পরে তুষার মোটরসাইকেল নিয়ে সেখান থেকে চলে আসার সময় আনসার উদ্দিন লেনের পূর্ব প্রান্তে তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এতে তিনি গুলিবিদ্ধ হয়ে মোটরসাইকেলসহ রাস্তায় পড়ে যান।
খবর পেয়ে খুলনা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আইনগত ব্যবস্থা নিচ্ছে। তবে হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
ভোরের আকাশ/ইউএম