শিরোনাম
গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ড গঠন, গেজেট প্রকাশসাজেকে দুই পক্ষে ঘণ্টাব্যাপী গোলাগুলি, অবরোধে বন্ধ বড় যান চলাচলঅক্টোবরে রেমিট্যান্স এলো ৩৫ হাজার ৩৪৫ কোটি টাকা৩১৮ কারখানা বন্ধ, কাজে নেই ৭ লাখ শ্রমিক৩ নভেম্বর সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীসামিটের এলএনজি বন্ধ থাকবে ৪ দিন, কমতে পারে গ্যাসের চাপমজুরি আন্দোলনে সংঘর্ষ: ২৮ জনকে আটক করে পুলিশ বলছে, ‘আওয়ামী লীগ’বিক্ষোভে বাতিল শ্রমমন্ত্রীর বিদেশ সফর, মন্ত্রীদের ডাকলেন প্রধানমন্ত্রীগার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ড গঠন, গেজেট প্রকাশসাজেকে দুই পক্ষে ঘণ্টাব্যাপী গোলাগুলি, অবরোধে বন্ধ বড় যান চলাচলঅক্টোবরে রেমিট্যান্স এলো ৩৫ হাজার ৩৪৫ কোটি টাকা৩১৮ কারখানা বন্ধ, কাজে নেই ৭ লাখ শ্রমিক৩ নভেম্বর সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীসামিটের এলএনজি বন্ধ থাকবে ৪ দিন, কমতে পারে গ্যাসের চাপমজুরি আন্দোলনে সংঘর্ষ: ২৮ জনকে আটক করে পুলিশ বলছে, ‘আওয়ামী লীগ’বিক্ষোভে বাতিল শ্রমমন্ত্রীর বিদেশ সফর, মন্ত্রীদের ডাকলেন প্রধানমন্ত্রী

রূপগঞ্জে ফেনসিডিলসহ গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ১ নভেম্বর ২০২৬, ৫:৫০ অপরাহ্ন

শেয়ার করুন:
রূপগঞ্জে ফেনসিডিলসহ গ্রেপ্তার ২
রূপগঞ্জে ফেনসিডিলসহ গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পাথরবোঝাই ট্রাকে তল্লাশি চালিয়ে ৬৪২ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। 

এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

গত শনিবার (৩১ অক্টোবর) রাতে পূর্বাচল উপশহরের ৩০০ ফুট সড়কে এ ঘটনা ঘটে। পরে ধাওয়া করে পার্শ্ববর্তী বুরুলিয়া এলাকা থেকে ট্রাকসহ তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন রাজশাহী জেলার বাঘা থানার শিমুল মিয়া (৩২) ও ইয়ামিন আলী (৩৫)।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাতে পূর্বাচলের ৩০০ ফুট সড়কে নিয়মিত টহল দিচ্ছিল রূপগঞ্জ থানা পুলিশের একটি দল। এ সময় কাঞ্চনগামী পাথরবোঝাই একটি ট্রাকের গতিবিধি সন্দেহজনক মনে হলে পুলিশ সেটিকে থামানোর চেষ্টা করে। 

এ সময় ট্রাকটি দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে বুরুলিয়া এলাকায় আটক করে। পরে ট্রাকটিতে তল্লাশি চালিয়ে ৬৪২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হয়েছে। রূপগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সুজন মিয়া বাদী হয়ে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাহউদ্দিন জানান, ফেনসিডিল উদ্ধারের ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

ভোরের আকাশ/রই

শেয়ার করুন: