শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ধামরাইয়ে ৪ অপহরণকারী আটক

সাভার প্রতিনিধি

প্রকাশ : ১০ মে ২০২৫, ৭:২৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ধামরাইয়ে ৪ অপহরণকারী আটক
ধামরাইয়ে ৪ অপহরণকারী আটক

সাভারের আশুলিয়ায় অভিনব কৌশলে অপহরণের ঘটনা ঘটেছে। পরে মুক্তিপণের জন্য বিভিন্নস্থানে ঘুরানোর সময় অপহৃতদের চিৎকারে চার অপহরণকারীকে আটক করেছে পথচারীরা।  

শুক্রবার (৯ মে) দুপুরে ধামরাই উপজেলার চাওনা এলাকায় এ ঘটনা ঘটে। আটক অপহরণকারীরা হলো জয়নাল (৩৮), মোশারফ হোসেন (৪২), মেহেদী হাসান (২৭) ও  আব্দুল আজিজ (৩২)। অপহরণের শিকার রফিকুল ইসলাম (৩৮) বগুড়া জেলার ধুলট থানার কাশিয়াহাটা গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে ও একই এলাকার গোলাম হোসেনের ছেলে টুটুল মিয়া (৩০)।

পুলিশ জানায়, সকালে রফিকুল ও টুটুল আশুলিয়ার বাইপাইল বাসস্ট্যান্ডে বগুড়ায় যাবার উদ্দেশ্যে আসে। গাড়ির জন্য অপেক্ষা করার সময়ে একটি প্রাইভেটকার এসে কোথায় যাবে জানতে চায়। পরে রফিকুল ও টুটুল গন্তব্য বলে ও ভাড়া ঠিক করে প্রাইভেটকারে ওঠে। এসময় প্রাইভেটকারে ড্রাইভারসহ ছিলো চার জন। এরপরে প্রাইভেটকার জিরানী এলাকায় পৌছালে যাত্রীবেশে থাকা তিনজন রফিকুল ও টুটুলের হাত, মুখ ও চোখ বেঁধে ফেলে।

অপহরণকারীরা তাদের কাছে থাকা টাকা ও মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেন এবং বাড়িতে স্বজনের কাছে ফোনে মুক্তিপণ দাবি করে। সেসময় অপহৃত রফিকুল ও টুটুলকে নিয়ে বিভিন্নস্থানে ঘুরতে থাকে এবং এক পর্যায়ে তাদের ধামরাইয়ের চাওনা এলাকায় নামিয়ে দেয়। তখন তাদের চিৎকারে পথচারীরা এগিয়ে আসলে প্রাইভেটকারসহ চারজনকে আটক করে। তারপর পুলিশে সোপর্দ করে।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন,  চাওনা থেকে চার অপহরণকারীকে পথচারীরা পুলিশে সোপর্দ করেছে। মূলত প্রাইভেটাকারে যাত্রীবেশে থাকা তিনজন ও চালক এই দুই ব্যক্তিকে প্রাইভেকারে করে বগুড়া নেওয়ার কথা বলে অপহরণ করেছিল। দুই অপহৃত ব্যক্তিকে গাড়ি থেকে নামিয়ে দেওয়ার সময় চিৎকার করলে স্থানীয়রা অপহরণকারীদের আটক করে।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: