শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জনগণের অধিকার ফিরিয়ে দিলে সব সমস্যার সমাধান হবে-ডা. জাহিদ হোসেন

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ২ জুন ২০২৫, ৯:৩৭ অপরাহ্ন

শেয়ার করুন:
জনগণের অধিকার ফিরিয়ে দিলে সব সমস্যার সমাধান হবে-ডা. জাহিদ হোসেন
জনগণের অধিকার ফিরিয়ে দিলে সব সমস্যার সমাধান হবে-ডা. জাহিদ হোসেন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. জাহিদ হোসেন বলেছেন, দ্রুত সময়ের মধ্যে জনগণের অধিকার ফিরিয়ে দেয়া হলে দ্রুত সব সমস্যার সমাধান হবে।  জনগণ আশ্বস্ত হবে।  সুশাসনের বাংলাদেশ হবে।  জনগণের অধিকার জনগণের কাছে ফিরিয়ে না দিলে, ইতিহাস আপনাদের ক্ষমা করবে না।

সোমবার (২ জুন) দুপুরে সুনামগঞ্জ জেলা বিএনপির বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডা. জাহিদ হোসেন বলেন, বিএনপি দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল।  এ দেশের মানুষ বিএনপি ভালোবাসে।  গত ১৭ বছর মানুষ ফ্যাসিবাদের রক্তচক্ষুকে উপেক্ষা করে বিএনপির সঙ্গে রাজপথে ছিল।  তবে দুঃখজনক হলেও সত্য যে, মানুষের ভোটাধিকার এখনো প্রতিষ্ঠিত হয়নি।

তিনি অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন জানান এবং প্রশ্ন রেখে বলেন, ১০ মাস পরে হলেও ফ্যাসিবাদের বিচার শুরু করেছেন কিন্তু সাগর-রুনি হত্যা মামলা আগের মতোই চলছে কেন? ইলিয়াস আলী চৌধুরীর খোঁজ বের করা হচ্ছে না কেন?

এ সময় ডা. জাহিদ হোসেন দ্রুত সময়ের মধ্যে সংস্কার, বিচার ও জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ও বাস্তবায়নের দাবি জানান।

সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমেদ মিলনের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল হকের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক সাবেক মেয়র আলহাজ জিকে গউজ।  বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহ-সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী, সদস্য মিজানুর রহমান চৌধুরী ও সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল।

সভায় ১৬টি ইউনিটের সাংগঠনিক রিপোর্ট পেশ করেন ইউনিটের দায়িত্বপ্রাপ্তরা।

ভোরের আকাশ/জাআ

শেয়ার করুন: